চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্কারের চূড়ান্ত মনোনয়ন নিয়ে জল্পনা কল্পনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৬ অপরাহ্ণ ১৩, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

১৩ জানুয়ারি সোমবার সন্ধ্যায় জানা যাবে সংক্ষিপ্ত তালিকা থেকে এবারের অস্কারের চূড়ান্ত মনোনয়ন কারা পাচ্ছেন। চূড়ান্ত মনোনয়নের তালিকা ঘোষণার আগেই অস্কার নিয়ে শুরু হয়ে গেছে নানা জল্পনা কল্পনা।

এবছরের অস্কারে থাকবে নাটকীয়তা। কোনো ছবি বা কোনো তারকার আধিপত্য নেই। অনেকগুলো সিনেমা এবং অনেক তারকাই এবার অস্কার পাওয়ার যোগ্য। তাই আগে থেকে নিশ্চিত হয়ে কেউই কিছু বলতে পারছে না। বোঝাই যাচ্ছে অস্কার ঘোষণার দিন নানা চমকপ্রদ ঘটনার সৃষ্টি হবে।

এবছর মার্টিন স্করসিসের আইরিশ ম্যান, নোয়া বাউম্বাচের ‘ম্যারেজ স্টোরি’, কোয়েন্টিন টারান্টিনোর ‘ওয়ানস আপন অ্যা টাইম ইন হলিউড’ নিয়ে সিনেমাপ্রেমীদের প্রত্যাশা বেশি। নিঃসন্দেহে চূড়ান্ত মনোনয়নের তালিকাতে জায়গা করে নিবে এই ছবিগুলো।

Banglabid

এছাড়াও তালিকায় থাকতে পারে ‘জোকার’ এবং ‘১৯১৭’। কারণ বিভিন্ন প্রতিযোগিতায় ইতোমধ্যেই অনেক পুরস্কার জিতে ফেলেছে এই সিনেমাগুলো।

এবছর হলিউডের বাঘা পরিচালকদের দাপট ছিল। তাই এই বিভাগেও নাটকীয়তা থাকবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। চূড়ান্ত মনোনয়নে থাকার সম্ভাবনা আছে গ্রেটা গারউইগ (লিটল ওম্যান), মার্টিন স্করসিস (দ্য আইরিশম্যান), কোয়েন্টিন টারান্টিনো (ওয়ানস আপন অ্যা টাইম ইন হলিউড), স্যাম ম্যানডেস (১৯১৭), বং জুন হো (প্যারাসাইট) এর।

সেরা অভিনেতা ক্যাটাগরিতে সবচাইতে বেশি প্রত্যাশিত না জোয়াকুইন ফোনিক্স। জোকার চরিত্রে অভিনয় করে তিনি ইতোমধ্যেই জিতে নিয়েছেন অনেকগুলো পুরস্কার। তাই তাকে নিয়ে প্রত্যাশার পারদ তুঙ্গে। এছাড়াও অ্যাডাম ড্রাইভার (ম্যারেজ স্টোরি), লিওনার্দো ডিক্যাপ্রিও (ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড), অ্যান্টোনিও ব্যান্ডারাস (পেইন অ্যান্ড গ্লোরি), ক্রিশ্চিয়ান বেল (ফোর্ড ভার্সেস ফেরারি), অ্যাডাম স্যান্ডলার (আনকাট জেমস), রবার্ট ডি নিরোর (দ্য আইরিশ ম্যান) নাম চূড়ান্ত মনোনয়নে থাকতে পারে।

Reneta

সেরা অভিনেত্রীর মনোনয়নে নাম থাকতে পারে রেনে জেলওয়েগার (জুডি), চার্লিজ থেরন (বম্বশেল), স্কারলেট জোহানসন (ম্যারেজ স্টোরি) এর নাম। এছাড়াও ‘আস’ ছবির জন্য লুপিতা নিয়ঙ্গ পেতে পারেন মনোনয়ন। ‘লিটল ওমেন’ ছবির জন্য মনোনয়ন পেতে পারেন সাওইরসে রোনান।

অস্কারের চূড়ান্ত মনোনয়নের তালিকা পড়ে শোনাবেন ইসা রাই এবং জন চো। ‘অস্কার ডট কম’ সাইটে সরাসরি দেখানো হবে অনুষ্ঠানটি। ইন্ডিয়ান এক্সপ্রেস

৯ ফেব্রুয়ারি রাতে বসবে অস্কারের আসর। কারা হাসলেন শেষ হাসি, তা দেখা যাবে সেদিন। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় এই আয়োজন যথারীতি অনুষ্ঠিত হবে হলিউডের ডলবি থিয়েটারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্কারঅস্কারের মনোনয়নজোকারটারান্টিনোমার্টিন স্করসিসলিওনার্দোলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ল্যাপটপে প্রারম্ভিক রেনেসাঁ যুগের চিত্রশিল্পী আন্তোনেল্লো দা মেসিনার চুরি হওয়া একটি শিল্পকর্ম

উৎসবের রাতে জাদুঘরের ৯ কোটি ডলারের ৪ মাস্টারপিস চুরি

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের সভাপতি শাহ সুহেল, সাধারণ সম্পাদক আশিক উল্লাস

আগস্ট ১৭, ২০২৬

‘শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন, জানে না বাংলাদেশ’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: বাংলাদেশের কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গা শরণার্থীরা তাদের দেশত্যাগের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সমবেত হয়েছেন।

রোহিঙ্গা প্রত্যাবাসন কবে, বাংলাদেশকে যা জানাল মিয়ানমার

আগস্ট ১৭, ২০২৬

ই-রিকশা নিয়ে নানা পরিকল্পনা ও বিধিনিষেধ জানালেন প্রতিমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT