বিনোদন

অস্কারজয়ী নির্মাতার মুখে প্রিয়াঙ্কার ছবির প্রশংসা

বিশ্বের জনপ্রিয় ব্যক্তিত্ব ও অভিনেতার ছবি, একে অপরের পাশে দাঁড়ানো. Channel i News - চ্যানেল আই নিউজ

বাম পাশে একজন পুরুষ, তিনি গায়ে স্যুট পরা এবং হাসছেন, ডান পাশে দুইজন তরুণ, একজন মহিলার সঙ্গে অন্যজন পুরুষ, তারা একসঙ্গে ছবি তুলেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

২২ জানুয়ারি মুক্তি পেয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার নতুন ছবি ‘দ্য হোয়াইট টাইগার’। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পায় এই ছবিটি। মুক্তির পর থেকেই সকলের কাছে প্রশংসা পাচ্ছেন অভিনেত্রী। এবার প্রিয়াঙ্কার ছবির প্রশংসা করলেন অস্কারজয়ী নির্মাতা গুইলারমো দেল তোরো।

‘দ্য শেপ অব ওয়াটার’ খ্যাত গুইলারমো দেল তোরো মঙ্গলবার টুইটারে বলেছেন গভীর এবং নির্মম গল্পের সিনেমা ‘দ্য হোয়াইট টাইগার’। ছবির সমাপ্তি চমকপ্রদ।

গুইলারমো দেল তোরোর প্রশংসার উত্তরে ধন্যবাদ জানিয়েছেন প্রিয়াঙ্কা। টুইটারে অভিনেত্রী লিখেছেন, ‘কৃতজ্ঞ।’

সমাজের শ্রেণি বৈষম্যের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এই ছবি। পরিচালক রামিন বাহরানির এই ছবিতে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস, রাজকুমার রাও এবং আদর্শ গৌরব। এই ছবিতে শুধু অভিনেত্রী নয়, এক্সিকিউটিভ প্রোডিউসারের ভূমিকাতেও রয়েছেন পিগি চপস।

বিষয়:গুইলারমো দেল তোরো দ্য শেপ অব ওয়াটার দ্য হোয়াইট টাইগার প্রিয়াঙ্কা চোপড়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…