চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অলক সেনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে

ম. শাফিউল আল ইমরানম. শাফিউল আল ইমরান
১১:৩৪ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

মুখোশধারীদের আঘাতে গুরুতর আহত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অলোক সেনকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। মঙ্গলবার রাত দেড়টায় তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। তার পরিবার থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আহত অলোক সেনের স্ত্রী শিখা ঘোষ চ্যানেল আই অনলাইনকে বলেন, তার অবস্থা গুরুতর ভেবে ঢাকায় নিয়ে আসা হয়েছে। তার হাতের রগ কেটে গেছে, এখন সার্জারীর জন্য নিয়ে যাওয়া হচ্ছে।

চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় এখনো মামলা করা হয়নি বলে জানায় তিনি।

এর আগে গতকাল তিনি জানিয়েছিলেন, বিকেলে বাড়ি থেকে বের হচ্ছিলেন অলোক সেন। বাড়ির গেট পার হলেই ২ জন অস্ত্রধারী ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপাতে থাকে। হামলাকারীরা মুখোশ পরে ছিলো। তার চিৎকারে তিনি বের হয়ে আসলে হামলাকারীরা তাকেও ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে ফরিদপুর শহরের দক্ষিণ চরকমলাপুর এলাকায় অলোক সেনের নিজ বাড়ির সামনেই এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিলো।

ফরিদপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিমউদ্দিন আহমেদ চ্যানেল আই অনলাইনকে বলেন, সন্দেহভাজন তিন চার জনকে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্ত অলোক সেনকে আহত করার ঘটনায় কাউকে আটক করা হয় নাই।

Reneta

তবে দোষীদের ধরতে রাতে অভিযান চালিয়েছি ও এখনো অভিযান চলছে বলেও জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফরিদপুরফরিদপুরে হত্যা চেষ্টাহত্যা চেষ্টা
শেয়ারTweetPin

সর্বশেষ

হজ করে আসার পর থেকে হিজাব পরে ড্রাম বাজাচ্ছি: নাজিয়া সামান্থা

জুন ৪, ২০২৬

দিলারার ঝড়ো ফিফটি, স্কটল্যান্ডের পর নেদারল্যান্ডসকেও হারাল বাংলাদেশ

জুন ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢামেকে সফল কিডনি প্রতিস্থাপন, পরিদর্শনে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম

জুন ৪, ২০২৬

শুক্রবার পুনঃপ্রচার হবে ‘টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’

জুন ৪, ২০২৬

শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন

জুন ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT