চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অর্থনীতি পুনরুদ্ধারের পথে বাংলাদেশ, আছে অনিশ্চয়তা ও চ্যালেঞ্জ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৮ অপরাহ্ণ ১২, এপ্রিল ২০২১
- সেমি লিড, অর্থনীতি
A A
বিশ্বব্যাংক

রপ্তানি আয়, শক্তিশালী রেমিট্যান্স প্রবাহ ও চলমান টিকাদান কর্মসূচির উপর ভর করে বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারের লক্ষণগুলো দেখা যাচ্ছে। তবে এখনও  অনিশ্চয়তা ও চ্যালেঞ্জ রয়েছে। বিশেষ করে দুর্বল লজিস্টিক ব্যবস্থার কারণে ব্যবসায় ব্যয় বেশি হচ্ছে।

সোমবার বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

অনলাইনে প্রকাশিত ওই প্রতিবেদনে অর্থনৈতিক অগ্রগতিতে লজিস্টিকস এবং প্রতিবেশি দেশের সাথে যোগাযোগের প্রভাব নিয়ে বিস্তারিত বিশ্লেষণ তুলে ধরা হয়েছে।

Banglabid

এতে বলা হয়, আমদানি-রপ্তানি এবং ব্যবসা সংক্রান্ত সব ধরনের লজিস্টিক সাপোর্ট সূচকে ১৬০টি দেশের মধ্যে ১০০তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। এ কারণে এ খাতের উচ্চ ব্যয় পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে, যা আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় বাংলাদেশকে পিছিয়ে দিচ্ছে। তবে এই খরচ ২৫ শতাংশ কমানো গেলে রপ্তানি আয় বাড়বে ২০ শতাংশ।

ওই রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন  বলেছেন, করোনাকালে বিশ্বজুড়ে নানা অনিশ্চয়তার পরও অর্থনীতিতে দ্রুত পুনরুদ্ধার করছে বাংলাদেশ।

প্রতিবেদনে বলা হয়, গত ফেব্রুয়ারি মাসে শুরু হওয়া টিকা কার্যক্রম অর্থনীতি পুনরুদ্ধারে সহায়তা করছে। মে মাসের শুরুতে বাংলাদেশ কোভ্যাক্স থেকেও ৬ কোটি ৮০ লাখ ডোজ টিকা পাবে। বাংলাদেশ ইতিমধ্যে ভারত থেকে ৭০ লাখ ডোজ টিকা পেয়েছে। আরও আড়াই কোটি ডোজ কেনা প্রক্রিয়াধীন রয়েছে।

Reneta

কোভ্যাক্সের ৬ কোটি ৮০ লাখ টিকা পাবে বাংলাদেশ। এ টিকা এপ্রিল থেকে জুনের মধ্যে পাওয়ার কথা থাকলেও ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে শুরু করে ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোয় চাপের কারণে কোভ্যাক্সের টিকা মে মাসের মধ্যে পাওয়া নিয়ে অনিশ্চিয়তা দেখা দিয়েছে।

বিশ্বব্যাংক বলছে, সব কিছু মিলিয়ে ঝুঁকি এখনও উচ্চ থাকছে। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দায় তৈরি পেশাক পণ্য চাহিদা কমে যেতে পারে। একই সঙ্গে অভিবাসী শ্রমিকদের কাজের সুযোগ সীমিত হতে পারে। চলমান মহামারি আর্থিক খাতের ঝুঁকিকে তীব্রতর করেছে। এক্ষেত্রে খেলপি ঋণ, ব্যাংক ও ঝুঁকি ব্যবস্থাপনায় দুর্বলতা অন্যতম।

এছাড়া করোনার ক্ষতি মোকাবেলায় গত এপ্রিল থেকে বাংলাদেশ সরকারের দেয়া প্রনোদনা প্যাকেজগুলো খুব কার্যকর হয়েছে, তবে আবারো সংক্রমণ বেড়ে যাওয়ায় অতি দ্রুত বৃহত্তর জনগোষ্ঠীকে  টিকা দেয়ার সুপারিশ করেছে বিশ্বব্যাংক।

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকারের দেয়া লকডাউন দীর্ঘায়িত করতে হলে, খেটে খাওয়া মানুষদের জন্য খাদ্য ও নগদ অর্থ সহায়তা নিশ্চিত করা এবং একই সাথে অর্থনীতি পুনরুদ্ধারে ব্যবসা-বাণিজ্য টিকিয়ে রাখতে নতুন করে সহজশর্তে প্রণোদনা প্যাকেজও দিতে বলেছে সংস্থাটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্থনীতিকরোনাবিশ্বব্যাংকভ্যাক্সিনরপ্তানি আয়রেমিট্যান্স
শেয়ারTweetPin

সর্বশেষ

মোজাম্মেল বাবু-শ্যামল দত্ত-ফারজানা রুপার বিষয়ে আদালতের নতুন নির্দেশনা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ বিষয়ে ট্রাম্প বললেন ‘ওয়াও’

আগস্ট ১৭, ২০২৬
ল্যাপটপে প্রারম্ভিক রেনেসাঁ যুগের চিত্রশিল্পী আন্তোনেল্লো দা মেসিনার চুরি হওয়া একটি শিল্পকর্ম

উৎসবের রাতে জাদুঘরের ৯ কোটি ডলারের ৪ মাস্টারপিস চুরি

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের সভাপতি শাহ সুহেল, সাধারণ সম্পাদক আশিক উল্লাস

আগস্ট ১৭, ২০২৬

‘শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন, জানে না বাংলাদেশ’

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT