চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিসংশন শুনানিতে যাবেন না ট্রাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪০ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০১৯
আন্তর্জাতিক
A A
ডোনাল্ড ট্রাম্প-ট্রাম্পের অভিশংসন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বুধবারের অভিসংশন বিষয়ক শুনানিতে তিনি বা তার আইনজীবীরা অংশ নেবেন না বলে জানিয়েছে হোয়াইট হাউজ।

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের জুডিশিয়ারি কমিটি বরাবর লেখা চিঠিতে এ বিষয়ে জানিয়েছেন হোয়াইট হাউজ কাউন্সেল প্যাট চিপোলোনে।

চিঠিতে তিনি বলেন: এই শুনানিতে প্রেসিডেন্ট ‘ন্যায্যভাবে’ অংশগ্রহণের সুযোগ পাবেন, এমনটা আশা করা যাচ্ছে না।

পলিটিকো’তে প্রকাশিত ওই চিঠিতে অভিযোগ করা হয়েছে, এ তদন্তের বিষয়ে হাউজ কমিটিতে যথাযথ প্রক্রিয়া এবং মৌলিক ন্যায্যতা সম্পূর্ণ অনুপস্থিত।

চিঠিতে আরও বলা হয়, ৪ ডিসেম্বরের শুনানিতে অংশগ্রহণের জন্য নিমন্ত্রণপত্র দেয়া হলেও এমন সময়ে দেয়া হয়েছে যে হোয়াইট হাউজ এই শুনানির জন্য প্রস্তুতির নেয়ার যথেষ্ট সময় পাচ্ছে না। শুধু তাই নয়, সাক্ষীদের ব্যাপারে তেমন কোনো তথ্যও হোয়াইট হাউজকে সরবরাহ করেনি কমিটি।

অবশ্য এর পরের শুনানিতে প্রেসিডেন্ট থাকছেন কিনা সে বিষয়ে কিছু জানানো হয়নি হোয়াইট হাউজের পক্ষ থেকে। চিপোলোনে বলেন, পরবর্তী শুনানির এখনো তারিখ ঠিক হয়নি। তারিখ ঠিক হওয়ার পর আলাদা করে সেটির জন্য ট্রাম্পকে নিমন্ত্রণ করলে তখন সেটির জবাব দেবে হোয়াইট হাউজ।

গত সপ্তাহে হাউজ জুডিশিয়ারি কমিটির ডেমোক্রেটিক চেয়ারম্যান জেরল্ড ন্যাডলার ডোনাল্ড ট্রাম্পকে বুধবারের শুনানিতে থাকার আমন্ত্রণ জানিয়ে বলেছিলেন: ট্রাম্প হয় শুনানিতে আসবেন, নয় ‘প্রক্রিয়া নিয়ে অভিযোগ করা বন্ধ করবেন’।

লিখিত বিবৃতির মাধ্যমে ন্যাডলার ট্রাম্পকে শুনানিতে থাকতে বলেছেন। তিনি বলেন, ‘মূল কথা হলো, প্রেসিডেন্টকে এবার সিদ্ধান্ত নিতে হবে। তিনি অভিসংশন শুনানিতে থেকে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ নিতে পারেন, অথবা প্রক্রিয়াটি নিয়ে অভিযোগ করা বন্ধ করতে পারেন।’

‘আমি আশা করছি তিনি তদন্ত প্রক্রিয়ায় অংশ নেয়াটাকেই বেছে নেবেন, সেটা সরাসরিই হোক বা কাউন্সেলের মাধ্যমে, যেমনটা তার আগে অন্য প্রেসিডেন্টরা করেছেন,’ বলেন তিনি।

শুনানিতে অংশ নিলে ট্রাম্প নিজের পক্ষ থেকে সাক্ষীদের প্রশ্ন করার সুযোগ পাবেন বলেও জানিয়েছিলেন ন্যাডলার।

সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে চাপ দেয়ার অভিযোগ বিষয়ে প্রায় ২০ দিন ধরে চলছে ট্রাম্পের অভিসংশন শুনানি। শুনানিতে এ পর্যন্ত মোট ১২ জনের সাক্ষ্য নেয়া হয়েছে। ৪ ডিসেম্বর পরবর্তী শুনানির তারিখ।

ইতোমধ্যে ট্রাম্প কয়েকবার ইউক্রেনে সাবেক মার্কিন রাষ্ট্রদূত ম্যারি ইয়োভানোভিচসহ কয়েকজন সাক্ষীর বিরুদ্ধে এবং পুরো প্রক্রিয়ার বিরুদ্ধে অভিযোগ এনে আক্রমণাত্মক টুইট পোস্ট করেছেন। এসব টুইটের জবাব আলাদা আলাদা করে দেয়া হলেও এসব নিয়ে বিরক্ত খোদ মার্কিন কংগ্রেস। আর সে কারণেই ট্রাম্পকে শুনানিতে থাকার আহ্বান জানানো হয়েছিল।

ট্যাগ: অভিসংশনডোনাল্ড ট্রাম্পডোনাল্ড ট্রাম্পের অভিসংশন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পোশাক কারাখানায় নিরাপনের পরিদর্শন কার্যক্রমে নিষেধাজ্ঞা বহাল

পরবর্তী

রুটের ডাবল সেঞ্চুরিতে ‘নিরাপদে’ ইংল্যান্ড

পরবর্তী

রুটের ডাবল সেঞ্চুরিতে ‘নিরাপদে’ ইংল্যান্ড

বিপিএল উদ্বোধনী ঘিরে মহাযজ্ঞ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়নে আকস্মিক বন্যা, নিখোঁজ ২০ জনের বেশি

আগস্ট ৩১, ২০২৬
ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো

যুক্তরাষ্ট্রের হেফাজতে থেকে প্রথম ছবি প্রকাশ করলেন মাদুরো

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে আরও এক ব্যাংকে নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা: জবাবে জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

আগস্ট ৩১, ২০২৬

ঢাবি শিক্ষিকা মোনামির ব্যক্তিগত তথ্য ফেসবুকে, থানায় জিডি

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT