চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিষেকেই সর্বোচ্চ রানের রেকর্ড সোহানের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩০ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে অভিষেক টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন নুরুল হাসান সোহান। মুশফিকুর রহিমের পরিবর্তে শুক্রবার ক্রাইস্টচার্চে অভিষেক হয় সোহানের। অভিষেকেই তিনি ৪৭ রানের একটি ইনিংস খেলেন।

৪৭ রানের ইনিংস খেলে সোহান অভিষেক টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন। এর আগে ৪৪ রান করেছিলেন লিটন কুমার দাস। ভারতের বিপক্ষে ফতুল্লায় লিটন ৪৪ রানের ইনিংসটি করেছিলেন। তৃতীয় সর্বোচ্চ ৩২ রান করেছিলেন খালেদ মাসুদ পাইলট। ঢাকায় ২০০০ সালে অভিষেক টেস্টে ৩২ রান করেন তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে ২০০৫ সালে অভিষেক টেস্টে ১৯ রানের একটি ইনিংস খেলেছিলেন মুশফিকুর রহিম। তবে তার অভিষেক উইকেট রক্ষক হিসেবে হয়নি। তখন জাতীয় দলের উইকেটের পেছনটা সামলাতেন খালেদ মাসুদ পাইলট।

ক্রাইস্টচার্চে সাকিব আল হাসান পঞ্চম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার পর ক্রিজে আসেন সোহান। ষষ্ঠ উইকেটে অভিষেক হওয়া আরেক ক্রিকেটার নাজমুল হোসেন শান্তকে নিয়ে জুটি বাঁধেন সোহান। ৫৩ রান যোগ করেন দুই অভিষিক্ত ক্রিকেটার। শান্ত ১৮ রানে সাজঘরে ফিরে গেলেও সোহান ব্যাট চালিয়ে যান।  বোল্টের লেগ স্ট্যাম্পের বাইরের শর্ট বলে পুল করতে গিয়ে উইকেটের পিছনে ক্যাচ দেওয়ার আগে ৯৮ বলে ৫ চারে ৪৭ রান করেন সোহান।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশের ২৮৯ রানে ইনিংস শেষ

পরবর্তী

দশ বছর পর রিয়াল সোসিয়াদের মাঠে বার্সেলোনার জয়

পরবর্তী

দশ বছর পর রিয়াল সোসিয়াদের মাঠে বার্সেলোনার জয়

নিজের ব্যক্তিগত সেলফোন ছাড়লেন ট্রাম্প

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT