চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিজিৎ হত্যায় রাহমানীকে জিজ্ঞাসাবাদ করবে না ডিবি

এনামূল কবীর রূপম এনামূল কবীর রূপম
৬:০১ পূর্বাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

লেখক ডক্টর অভিজিৎ হত্যাকাণ্ডের কয়েকটি আলামতের ভেতর কিছু ডিএনএ নমুনা সনাক্ত করেছে এফবিআই ল্যাব।

হত্যাকাণ্ডের পেছনে আনসারউল্লাহ বাংলা টিমের সম্পৃক্ততার কথা জানালেও গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, মুফতি রাহমানীকে জিজ্ঞাসাবাদ করবেন না তারা। মামলাটির তদন্ত করছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

খুন হওয়ার পর ঢাকায় এসে ঘটনাস্থল পরিদর্শনের পর নিজেদের ল্যাবে নিয়ে আলামত পরীক্ষার আগ্রহ প্রকাশ করে মার্কিন তদন্ত সংস্থা এফবিআই। ডিএমপির এডিশনাল কমিশনার মোঃ মনিরুল ইসলাম বলেন, প্রায় ১১টি আলামত আমরা ল্যাবে পাঠিয়েছিলাম। সেই রির্পোটগুলো আমরা পাইনি, রির্পোটগুলো পেলে আমাদের গ্রেফতারকৃত যে আসামীরা কারাবন্দি রয়েছে তাদের ডিএনএ প্রেফাইল মেলালে আমরা এদের সম্পৃক্ততা নিশ্চিত হতে পারবো।

Banglabid

শুরু থেকেই গোয়েন্দাদের সন্দেহের আঙ্গুল জঙ্গি সংগঠন আনসার উল্লাহ বাংলা টিমের দিকে। হত্যাকাণ্ডের আগে থেকেই কারাবন্দী আছে ওই সংগঠনের আধ্যাত্মিক নেতা মুফতি জসিম উদ্দিন রাহমানী।

মোঃ মনিরুল ইসলাম আরো বলেন, উনি অনেকগুলো বই লিখেছেন। সেই বই পড়ে কেউ অনুপ্রাণিত হয়ে থাকতে পারেন। যদি প্রধান আসামী মুফতি জসিম উদ্দিন রাহমানীর বই পড়ে অনুপ্রাণিত হওয়ার কথা স্বীকার করে তবেই তাকে এই মামলায় গ্রেফতার দেখানো হবে।

শিগগির মার্কিন ফরেনসিক রিপোর্ট পাওয়া গেলে তদন্তে গতি আসবে আশা করছেন তদন্তকারীরা। তবে হত্যায় জড়িত কমপক্ষে ৭ জন এখনও ধরাছোঁয়ার বাইরে।

Reneta

ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় রাহমানীসহ আসামীদের দণ্ড দিয়েছেন আদালত। চলছে প্রবাসী ব্লগার আসিফ মহিউদ্দিন হত্যচেষ্টা মামলার বিচার কাজ। চার্জশিট দেওয়া হয়েছে ব্লগার ওয়াসিকুর রহমান বাবু হত্যা মামলারও।

গত বছরের ২৬ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা থেকে স্ত্রী বন্যাকে সঙ্গে নিয়ে সিদ্ধেশ্বরীর বাসায় ফেরার পথে টিএসসি সড়ক দ্বীপের কাছে কুপিয়ে হত্যা করা হয় যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক-ব্লগার প্রকৌশলী ডক্টর অভিজিৎ রায়কে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিজিৎ হত্যাকাণ্ডব্লগার হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অভিজিৎ হত্যায় রাহমানীকে জিজ্ঞাসাবাদ করবে না ডিবি

পরবর্তী

‘বৃক্ষমানব’র প্রথম অপারেশন শনিবার

পরবর্তী

‘বৃক্ষমানব’র প্রথম অপারেশন শনিবার

‘বৃক্ষমানব’র প্রথম অপারেশন শনিবার

সর্বশেষ

পিঙ্ক বাস নিয়ে বর্ষার উচ্ছ্বাস, ‘মেয়েরা বাস কেন চালাতে পারবে না?’

আগস্ট ২০, ২০২৬
ছবি: জামায়াত মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।

যে কারণে প্রার্থী হয়েও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারলেন না অলি আহমদ

আগস্ট ২০, ২০২৬
ছবি: রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আগস্ট ২০, ২০২৬

দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজের জানাজা সম্পন্ন

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT