রাজধানীর উত্তরার নর্থ টাওয়ারে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির অভিযানে মোবাইল অপারেটর বাংলালিংক, গ্রামীণফোন, রবি এবংএয়ারটেল এর মোট ১৬৭ টি অবৈধ সিম এবং বিভিন্ন ব্র্যান্ডের ১৪ টি হ্যান্ডসেট জব্দ করা হয়েছে।
সোমবার বিকাল থেকে রাত পর্যন্ত নর্থ টাওয়ারের বিভিন্ন দোকানে এই অভিযান পরিচালনা করে বিটিআরসি।
এসময় বাংলালিংকের ১০০টি, গ্রামীণফোনের ১৭টি, রবির ২৪টি এবং এয়ারটেলের ২৬টি অবৈধ সিম জব্দ করা হয়। এছাড়াও আইফোন, আইপ্যাড ও অন্যান্য ব্র্যান্ড মিলে ১৪টি অনুমোদনহীন হ্যান্ডসেট জব্দ করা হয়।







