চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবৈধ বালু ও মাটি উত্তোলন: নদী ভাঙ্গনে বিলীন হচ্ছে ঘরবাড়ি-স্থাপনা

রবিউল হক রবি রবিউল হক রবি
৮:২৯ পূর্বাহ্ণ ০৬, জুলাই ২০২৫
- টপ লিড নিউজ, জনপদ, ফেনী
A A
নদীতে অবৈধ বালু উত্তোলনের কারণে পানি বৃদ্ধি ও নদী ভাঙ্গনের চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেনীর সোনাগাজীতে প্রভাবশালী মহল ছোট ফেনী নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের ফলে নদী ভাঙ্গনে বিলীন হতে চলছে ঘরবাড়ি ও স্থাপনা। ড্রেজার মেশিন দিয়ে বালু ও মাটি উত্তোলন জানুয়ারি মাস থেকে বন্ধ রয়েছে বলে পানি উন্নয়ন বোর্ড জানালেও থেমে নেই বালু ও মাটি উত্তোলন। ভাঙ্গন রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবী এলাকাবাসীর।

স্থানীয়রা জানান, ছোট ফেনী নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু ও মাটি উত্তোলন করার ফলে বিল্ডিং ঘরে ফাটল ধরে গেছে এবং টিউবওয়েলে পানি নেমে গেছে। ভুগর্ভস্থ থেকে বালু ও মাটি চলে যাচ্ছে। এই এলাকায় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি পরিবার ক্ষতির সম্মুখিন হচ্ছেন। সামান্য যেটা বাকি রয়েছে তা এবারের বর্ষায় চলে যেতে পারে। ড্রেজার মেশিন সরিয়ে আমাদের রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দাবী জানাচ্ছি। এ কথা গুলো বলছেন,

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মিয়া বলেন, এখানে ঘর ছিল তা নদী ভেঙ্গে নিয়ে গেছে। জায়গা সম্পত্তি, গাছপালা পুকুর সব নদীতে চলে গেছে। নদী ভাঙ্গন ও মুছাপুর রেগুলেটর ভেঙ্গে যাওয়ায় হুমকীর মধ্যে রয়েছি। নদী ভাঙ্গন রোধে সরকার ব্যবস্থা নেয়ার কথা থাকলেও তা করেনি। এ বছর বাড়ি ঘর স্থাপনা থাকার আর কোন সম্ভাবনা নেই। এলাকার ষাট থেকে সত্তরটি পরিবার ক্ষতিগ্রস্থ হবে।

স্থানীয়রা জানান, ড্রেজার মেশিন চালু করলে, তখন প্রচণ্ড শব্দ ও কম্পনে বাড়ি ঘর কাঁপতে থাকে। ভাঙ্গন আতঙ্ক, বসতভিটা হারানোর ভয়ে রাতে ঘুমাতে পরেন না এলাকার অনেকেই। নদী ভাঙ্গন রোধে ব্যবস্থা গ্রহণ ও মুছাপুর রেগুলেটর প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন করতে দফায় দফায় মানববন্ধন করে সরকারের দৃষ্টি আকর্ষন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সরকারের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।

জানা যায়, ফেনীর সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের চরলক্ষীগঞ্জ ছয়ানি এলাকায় প্রভাবশালী মহল বাঁকা নদী সোজা করার নামে ছোট ফেনী নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু ও মাটি উত্তোলন করার কারণে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে ফসলি জমি ও ঘরবাড়ি। বিষয়টি সরকারি বিভিন্ন দপ্তরে লিখিতভাবে জানানো হয়। পানি উন্নয়ন বোর্ড বলছে, ড্রেজার মেশিন দিয়ে বালু ও মাটি উত্তোলন না করতে জানুয়ারি মাসে সংশ্লিষ্ট ঠিকাদারকে জানানো হয়েছে। কিন্তু বাস্তবে দেখা গেল তার উল্টো। স্থানীয়রা অভিযোগ করছেন সরকারি আদেশ অমান্য করে এখনও বালু ও মাটি উত্তোলন করছে প্রভাবশালী মহল।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলেন, চরমজলিশপুর ইউনিয়নে ছোট ফেনী নদীতে ড্রেজার মেশিন দিয়ে বালু ও মাটি উত্তোলন জানুয়ারি মাস থেকে বন্ধ রয়েছে। কেউ ড্রেজার মেশিন দিয়ে বালু ও মাটি উত্তোলন করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। কাজিরহাট রেগুলেটর নেই এবং মুছাপুর রেগুলেটর ভেঙ্গে যাওয়ায় ছোট ফেনী নদীর দুই পাড়ে ভাঙ্গন প্রতিরোধে সাড়ে ছয় কিলোমিটার কাজ ডিপিপিতে অন্তর্ভুক্ত হয়েছে। ছোট ফেনী, বড় ফেনী নদী ও কালিদাস পাহালিয়া নদীর তের কিলোমিটার কাজ ডিপিপিতে অন্তর্ভুক্ত হয়েছে। ষোল কিলোমিটার বাঁধের জন্য ১৭১ কোটি টাকা অনুমোদন হয়েছে।

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন বন্ধ এবং নদী ভাঙ্গন রোধে সরকার দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন স্থানীয়রা।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুন্সিগঞ্জে দলিল লেখক অফিসে ভয়বাহ আগুন

পরবর্তী

‘বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্বের বিকল্প নেই’

পরবর্তী
বাংলাদেশের একজন নেতা বক্তব্য দিচ্ছেন, সভায় উপস্থিত নেতৃবৃন্দ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্বের বিকল্প নেই’

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পাহাড়ি এলাকা, ধ্বংসস্তূপ ও ক্ষতিগ্রস্ত গাছপালা. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫১

সর্বশেষ

ভয়াবহ দুর্ঘটনায় অভিনেত্রী তিশার গাড়ি, বললেন যা ঘটেছিল

আগস্ট ৩০, ২০২৬

সাবেক আইজিপি এনামুল হকের মৃত্যু

আগস্ট ৩০, ২০২৬

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পেছাল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে ছিনতাইয়ে শিক্ষিকার মৃত্যু: প্রধান আসামি গ্রেপ্তার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে ধ্বংসস্তূপের নিচে ৩ দিন, ৬ বছরের শিশুকে জীবিত উদ্ধার

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT