চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অবাঞ্ছিত’ হচ্ছেন জায়েদ খান?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৩ অপরাহ্ণ ১৪, জুলাই ২০২০
বিনোদন
A A

একাধিক অভিযোগের ভিত্তিতে শিল্পী সমিতির সেক্রেটারি ও চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে কঠোর হচ্ছে চলচ্চিত্র পরিবার। মঙ্গলবার বিকেলে প্রযোজক সমিতির সহসাধারণ সম্পাদক এমডি ইকবাল চ্যানেল আই অনলাইনের সঙ্গে এমনটা বলেন।

পাসওয়ার্ড, বীর ছবির সহ প্রযোজক ইকবাল বলেন, চলচ্চিত্রের ১৭ সংগঠনের নেতারা মিলে মঙ্গলবার (১৪ জুলাই) মিটিংয়ে জায়েদ খানকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার দুপুর ১ টায় এফডিসিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেয়া হবে। সংবাদ সম্মেলনের আগে এর বেশি কিছু বলতে পারছি না।

প্রযোজক ইকবাল বলেন, ইন্ডাস্ট্রির নীতিমালার বিপক্ষে অবস্থান নেয়া, ক্ষমতার অপব্যবহার করে বিভিন্নভাবে চলচ্চিত্রের মানুষদের হয়রানী করা, শিল্পীদের মধ্যে বিভেদ সৃষ্টি করা, চলচ্চিত্র উৎসবের ৬ লাখ টাকার হিসেব না দেয়াসহ একাধিক অভিযোগে জায়েদ খানের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে চলচ্চিত্রের ১৭ সংগঠন।

Banglabid

যোগ করে তিনি বলেন, প্রযোজক সমিতির সদস্য হয়েও সংগঠনের ‘স্বার্থ বিরোধী কর্মকাণ্ডে জড়িত’ থাকার কারণে জায়েদ খানকে আগামি ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। উপযুক্ত ব্যাখ্যা না দিতে পারলে প্রযোজক সমিতি তার বিরুদ্ধে অন্য ব্যবস্থা নেবে। তবে বুধবার (১৫ জুলাই) তার বিরুদ্ধে একটি কঠিন সিদ্ধান্ত অপেক্ষা করছে, যার বিস্তারিত সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে।

তবে এ বিষয়ে জানতে জায়েদ খানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি।

এদিকে চলচ্চিত্র পরিবারের অন্তর্গত পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার চ্যানেল আই অনলাইনকে বলেন, যে সিদ্ধান্ত নেয়া হয়েছে তা বিস্তারিত বুধবারের সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে। এছাড়া সরকারের কাছে আমাদের কিছু দাবিদাওয়া রয়েছে, সেগুলোও আমরা সেই সংবাদ সম্মেলনে জানাবো।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইকবালচলচ্চিত্র পরিবারজায়েদ খানপরিচালক সমিতিপ্রযোজক সমিতিলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের জন্মদিন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ (সংগৃহীত)।

বাংলাদেশকে ব্যবহার করে আল-কায়েদার সেল গড়ার চেষ্টা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬
ছবি: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক (সংগৃহীত)।

‘সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ’

আগস্ট ১৭, ২০২৬

ভারতীয় এক্স অ্যাকাউন্টের যে ভুয়া দাবিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রে তোলপাড়

আগস্ট ১৭, ২০২৬

কুন ফায়াকুন’—আল্লাহর এক আদেশেই বদলে যেতে পারে পুরো জীবন

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT