চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপু বিশ্বাসের সঙ্গে কাজ করতে চান মাহি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৫ অপরাহ্ণ ২০, মার্চ ২০১৮
বিনোদন
A A
অপু বিশ্বাস- মাহি

ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। একাধিক ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। গতকাল (সোমবার) মাহি তার ফেসবুকে একটি ইচ্ছে জানিয়েছেন। সেটি হচ্ছে, আরেক চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে একই ছবিতে অভিনয় করতে চান তিনি। মাহি এখন রয়েছেন নেপালে।

নেপাল থেকে এই অগ্নিকন্যা তার ফেসবুকে অপুকে নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। এরপরই যোগাযোগ করা হয় মাহির সঙ্গে। ফেসবুকের মাধ্যমে মাহিয়া মাহি বলেন, ‌অপু দিদির সাথে আমার কোন ছবিতে কাজ করা হয়নি। তবে অনেক টিভি অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়েছি আমরা। তার সঙ্গে আমার কাজ করার ইচ্ছে।

এ ইচ্ছের কথা আমি আগেও জানিয়েছি এখনও জানাচ্ছি। দেখা যাক কেউ আমাদের দু-জনকে একসঙ্গে কোন পরিচালক-প্রযোজক ছবি বানাতে আসেন কী না! মাহি বলেন, আমরা দুই বোনের চরিত্র অভিনয় করতে চাই। যে গল্পে আমরা দুই বোনের গল্প বলা হবে। এর আগে অপু বিশ্বাস নিজেও মাহির সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।

মাহিয়া মাহি বর্তমানে মনে রেখো নামের একটি ছবির গানের শুটিংয়ে ব্যস্ত রয়েছেন নেপালে। এ ছবিতে তার নায়ক হিসেবে রয়েছেন কলকাতার বনি। চারটি গানের শুটিং করছেন সেখানে। ১৬ মার্চ থেকে নেপালে শুটিং শুরু হয়। জানা যায়, মাহি দেশে ফিরবেন ২২ মার্চ।

মাহি অভিনীত মুক্তির অপেক্ষায় থাকা ছবির মধ্যে রয়েছে জান্নাত। এছাড়া সেন্সরে জমা পড়েছে তার অভিনীত পলকে পলকে তোমাকে চাই নামের একটি ছবি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপু বিশ্বাসমাহিলিড বিনোদন
শেয়ারTweetPin1

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT