চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অপারেশন জ্যাকপট’ স্থগিত, প্রথমবার ওয়েব প্লাটফর্মে সেলিম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০২ অপরাহ্ণ ০৭, নভেম্বর ২০১৮
বিনোদন
A A

মনপুরা ও স্বপ্নজাল নির্মাণ করে খ্যাতি কুড়িয়েছেন মেধাবী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। স্বপ্নের সিনেমা ‘অপারেশন জ্যাকপট’ নিয়ে ঘোরে ছিলেন এই নির্মাতা। চলতি বছরেই ছবিটি শুরুর কথা ছিলো। কিন্তু অনিবার্য কারণে স্থগিত হয়েছে ছবিটি। এই ফাঁকে এবার ওয়েব প্লাটফর্মে প্রথমবার পা রাখতে চলেছেন সেলিম।

বহুল আলোচিত ‘অপারেশন জ্যাকপট’-এর কাজ আপাতত স্থগিত হলেও নতুন প্লাটফর্মে চলচ্চিত্র নিয়ে শিগগির দেখা যাবে নন্দিত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমকে। তবে সেটা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে নয়, বরং স্বল্পদৈর্ঘ্যের একটি ছবি নির্মাণের ঘোষণা দিলেন তিনি।

ইদানিং টেলিভিশনের চেয়ে সবার আগ্রহ বিভিন্ন ওয়েব প্লাটফর্মের দিকে। বিশ্বজুড়েও ওয়েব প্লাটফর্মগুলোর দাপট অব্যাহত। নেটফ্লিক্স, আইফ্লিক্স-এ বুঁদ সবাই। দেশেও তৈরি হয়েছে এরকম বহু ওয়েব প্লাটফর্ম। আর এই মাধ্যমে প্রথমবার কন্টেন্ট নির্মাণ করতে চলেছেন গিয়াস উদ্দিন সেলিম।

Banglabid

ডিজিটাল প্লাটফর্ম বায়োস্কোপ-এর জন্য একটি ওয়েব থ্রিলার নির্মাণ করতে যাচ্ছেন সেলিম। বুধবার সন্ধ্যায় এই বিষয়ে চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, বায়োস্কোপ থেকে একটি কন্টেন্ট বানানোর প্রস্তাব দিলো, আমি থ্রিলার ধর্মী একটি গল্প বেছে নিলাম। গল্পটি আমারই। শিগগির শুটিং করবো।

ওয়েব কন্টেন্ট হলেও এটা সিরিজ নয়, ৩০ মিনিটের একটি চলচ্চিত্র নির্মাণ করবেন বলেও জানান এই মনপুরা খ্যাত এই নির্মাতা। যেহেতু আগে এই মাধ্যমে কাজ করা হয়নি তাই এই মাধ্যমের সুবিধা অসুবিধা গুলোও বলতে পারছেন না সেলিম। তবে আশা করছেন, ওয়েব কন্টেন্ট নিয়ে দর্শকের যে ঝুঁক সে হিসেবে হয়তো তার কাজটিও মানুষ ভালো ভাবেই গ্রহণ করবেন।

৩০ মিনিটে যে গল্পটি সেলিম দেখাতে চান তার নাম ‘প্রীতি সমাচার’। যেখানে একজন অপরাধ বিষয়ক প্রতিবেদকের কাহিনিই ফুটে উঠবে। আর এই চরিত্রটি করবেন স্বপ্নজালের ‘শুভ্রা’ খ্যাত অভিনেত্রী পরীমনি।

Reneta

মুক্তিযুদ্ধের ইতিহাসে নৌ-কমান্ডোদের অভিযান ‘অপারেশন জ্যাকপট’-এর ঘটনা আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে গেল আগস্টে এই নামে সিনেমা নির্মাণের ঘোষণা আসে সরকারের তরফ থেকে। এরপরই ছবিটি আসে আলোচনায়। বাংলাদেশের সর্বোচ্চ বাজেটের ছবি হবে বলেও শোনা যায়। তবে এখন এই ছবিটি নিয়ে কিছুটা ধোঁয়াশায় আছেন পরিচালক। কবে ছবিটির কাজ শুরু করতে পারবেন সেটা জানেন না তিনিও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপারেশন জ্যাকপটগিয়াস উদ্দিন সেলিমপরীমনিমনপুরালিড বিনোদনস্বপ্নজাল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘প্রযুক্তিগত দক্ষতায় সবচেয়ে বেশি পিছিয়ে সরকারি ব্যাংক’

পরবর্তী

রোডমার্চ স্থগিত, রাজশাহীতে জনসভা হবে: ফখরুল

পরবর্তী
ঐক্যফ্রন্ট-জরুরি বৈঠক

রোডমার্চ স্থগিত, রাজশাহীতে জনসভা হবে: ফখরুল

বিশ্বকাপে সন্ত্রাসীদের ড্রোন হামলা প্রতিরোধ করেছে রাশিয়া

সর্বশেষ

কাকে বিয়ে করছেন অনিরুদ্ধ, কে এই কাব্য?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার’র নেতৃবৃন্দের সঙ্গে রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মহিলা বাসে যুক্ত হচ্ছে ফ্রি ইন্টারনেট

আগস্ট ১৮, ২০২৬

হোমটেক্সের লোগো-নাম নকল, ২ শোরুমে জরিমানা

আগস্ট ১৮, ২০২৬

অভিনেত্রী সামিরা খান মাহি এখন ব্যবসায়ী

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT