চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অন্দরের ঝামেলায় জেরবার রিয়াল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৪ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

গত কয়েক মাসে তাদের স্কোরকার্ড দেখলে আর চমকে উঠছেন না সমর্থকরা। হারা প্রায় অভ্যাসে পরিণত করে ফেলেছে রিয়াল মাদ্রিদ। রোববার রায়ো ভায়েকানোর বিরুদ্ধেও ০-১ গোলে হেরেছে লস ব্লাঙ্কোসরা।

এই মৌসুমে লা লিগায় দশম হার রিয়ালের। ৩৫ ম্যাচে তাদের পয়েন্ট ৬৫। চার নম্বরে থাকা গেটাফে (৫৫পয়েন্ট) অনেকটা পেছনে থাকায় তিননম্বর পজিশন ধরে রাখতে পারবে জিনেদিন জিদানের দল।

হারের লজ্জাই শুধু নয়, রিয়াল মাদ্রিদে শুরু হয়ে গেছে দলবদলের নানা জল্পনা। এমনকী দলের মধ্যে ঝামেলাও।

Banglabid

গ্যারেথ বেলই প্রথম ঝামেলা পাকিয়েছেন। রায়ো ভায়েকানোর মাঠে ম্যাচ শেষ হওয়ার পর আর টিম বাসে ওঠেননি বেল। সোজা চলে গিয়েছিলেন বিমানবন্দরে। বেল নাকি টিমবাসে না ফিরে আলাদাভাবে বিমানবন্দরে যাওয়ার অনুমতি নিয়ে রেখেছিলেন। সেখানে ব্যক্তিগত জেট অপেক্ষায় ছিল বেলের জন্য। কোচ জিদান আড়াই দিনের ছুটি দিয়েছেন ফুটবলারদের।

এমনিতেই বেলকে রাখা হবে কি না তা নিয়ে জল্পনা ছিল। এই ঘটনার পর বেলকে আগামী মৌসুমে রিয়ালে দেখার সম্ভাবনা আরও ক্ষীণ। স্পেনের মিডিয়ায় খবর, বেলকে হয় ছেড়ে দেয়া হবে, না হলে ধারে অন্য ক্লাবে পাঠানো হবে। জিদান ম্যাচের পর বলেই দিয়েছেন, ‘আমি জানি না, বেল আদৌ ফোকাস্‌ড আছে কি না।’

আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদের অনেক ফুটবলারকেই হয়তো ক্লাব ছাড়তে দেখা যাবে। সেই তালিকায় নাম আছে টনি ক্রুজ, লুকা মদ্রিচেরও। ব্যালন ডি’অর জয়ী মদ্রিচ আগে জিদানের পরিকল্পনায় ছিলেন ভালোভাবেই। কিন্তু এখন আর পরিস্থিতি সে রকম নেই।

Reneta

মদ্রিচও নাকি রিয়ালে আর মানিয়ে নিতে পারছেন না। রিয়াল তাই মাঝমাঠের শক্তি বাড়াতে ঝুঁকছে পল পগবার দিকে। এডেন হ্যাজার্ডের দিকেও নজর আছে রিয়ালের। সব মিলিয়ে নতুন চেহারার রিয়ালকেই হয়তো দেখা যাবে পরের মৌসুমে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিদানরিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মঙ্গলবার চ্যানেল আইয়ের পর্দায় ‘প্রেমী ও প্রেমী’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এনসিপিপন্থী সংগঠন বানালো ‘জুলাই শহীদ’, জীবিত সাংবাদিক বললেন ‘আমি মরি নাই’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউনিভার্সেল মেডিকেলে ‘বাবার যত্নে’ ক্যাম্পেইনের বিজয়ীদের সংবর্ধনা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন ট্রাম্প

আগস্ট ১৭, ২০২৬

মরদেহ নিয়ে ‘মায়াকান্না’ চান না শবনম

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT