চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনির্দিষ্টকালের জন্য বন্ধ যাত্রীবাহী নৌযান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০১ অপরাহ্ণ ২৪, মার্চ ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A
নৌযান

করোনা ভাইরাস ঠেকাতে মঙ্গলবার থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য যাত্রীবাহী সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার নৌ পরিবহনমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আজ মঙ্গলবার থেকেই যাত্রীবাহী সব ধরনের নৌযান চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন করে এমন নৌযান চলবে।’

তিনি বলেন, ‘‘দেশের যে অবস্থা তাতে অ্যাম্বুলেন্সও অনেক সময় সড়ক পথে চলাচল দরকার হয়। সে জন্য সীমিত আকারে ফেরি চলাচল চালু রাখা হচ্ছে। সার্বিক সহায়তায় সেনাবাহিনী পথে নামছে তাদের জন্যও ফেরি দরকার।’’

Banglabid

জনসাধারণকে সচেতন করে দিয়ে নৌ পরিবহনমন্ত্রী বলেন, ‘সরকার যে ছুটি দিয়েছে সেটা উৎসবের জন্য নয়। যে যেখানে আছেন, সেখানেই অবস্থান করবেন। সরকারের একার পক্ষে এই অবস্থার মোকাবেলা করা সম্ভব না। সবাই একত্রে মোকাবেলা করতে হবে।’

গতকাল সোমবার করোনা ভাইরাস সংক্রমণরোধে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দেশের সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার।

এছাড়াও একই সময় পর্যন্ত সারাদেশে গণপরিবহন বন্ধ (লকডাউন) রাখার কথাও জানানো হয়েছে।

Reneta

এই সময়ে অতি প্রয়োজন ছাড়া সবাইকে বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। একইসঙ্গে সামাজিক দূরত্ব বজায় রাখতে আজ থেকেই মাঠে নেমেছে সশস্ত্রবাহিনীর সদস্যরা।

নতুন করে গতকাল সোমবারও আরও ছয়জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ জনে। মারা গেছেন তিন’জন। সুস্থ হয়ে পাঁচজন বাড়ি ফিরেছেন।

প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ৪৬ জন। হোম কোয়ারেন্টাইনে ১৪ হাজার জন। আইসোলেশনে রয়েছেন ৫১ জন।

গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম শনাক্ত হওয়া করোনা ভাইরাস এখন বৈশ্বিক মহামারি। এতে এতে সারাবিশ্বে এখন পর্যন্ত ৩ লাখ ৮২ হাজারেরও বেশি মানুষ। মারা গেছেন ১৬ হাজার ৫৬৯ জন। এছাড়াও চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন লক্ষাধিক মানুষ ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসনৌযান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনা জয় করে সুস্থ আর্সেনাল কোচ

পরবর্তী

করোনা নিয়ে ‘আতঙ্কিত’ হতে বললেন মাহি

পরবর্তী

করোনা নিয়ে ‘আতঙ্কিত’ হতে বললেন মাহি

দেশে করোনায় মৃত আরও ১, নতুন আক্রান্ত ৬

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT