চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অধিনায়ক মাশরাফীর বিদায়ী ম্যাচে কড়া নিরাপত্তা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৯ অপরাহ্ণ ০৬, মার্চ ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

সিলেট থেকে: লাল-সবুজ জার্সি জড়িয়ে দুপুর দেড়টায় শেষবার টস করতে নামবেন মাশরাফী বিন মোর্ত্তজা। শুক্রবারের পর তাকে আর দেখা যাবে না বাংলাদেশের অধিনায়কের ভূমিকায়। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তার শেষটা যেন শান্তিপূর্ণ হয়, সেজন্য নিরাপত্তা বেশ জোরদার করা হয়েছে।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডের গুরুত্ব তেমন একটা ছিল না। বাংলাদেশ জিতলে সফরকারীরা হবে হোয়াইটওয়াশ। অধিনায়ক হিসেবে জয়ের ফিফটি পূর্ণ করবেন মাশরাফী। এটুকু ছিল এই ম্যাচের ট্যাগলাইন। কিন্তু টাইগার ক্রিকেটের দিন বদলের মহানায়ক মাশরাফী এ ম্যাচ দিয়ে নেতৃত্বের ইতি টানার সিদ্ধান্ত নেয়ায় বদলে গেছে পুরোচিত্র।

সিলেট স্টেডিয়ামে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবেন স্বাভাবিকের চেয়ে প্রায় দ্বিগুণ। স্টেডিয়ামে ঢোকার প্রবেশ পথ ও গেটে দর্শকদের করা হবে একাধিকবার তল্লাসি। খেলা চলার সময় মাঠের চারপাশে থাকবে বিসিবির নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা ও প্রশাসনিক নজরদারি। যাতে কোনো দর্শক মাঠে ঢুকে যেতে না পারে।

Banglabid

বিসিবির নিরাপত্তা বিভাগের প্রধান মেজর (অব.) হোসেন ইমাম চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন এসব তথ্য। জানান, ‘প্রচুর দর্শক হবে মাঠে। গ্যালারি ভরা থাকবে। এ কারণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মাঠে যেন দর্শক ঢুকতে না পারে সেজন্য নিরাপত্তার কাজে যারা নিয়োজিত আছেন তারা সবাই সতর্ক থাকবেন।’

২০১৮ সালের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষেই সিলেট স্টেডিয়ামের অভিষেক টেস্টে গ্যালারির বেষ্টনী ডিঙিয়ে মাঠে ঢুকে পড়ে এক কিশোর। ২২ গজে গিয়ে জড়িয়ে ধরে মুশফিকুর রহিমকে। তার আগেরদিনও মাঠে ঢুকে পড়ে এক দর্শক। ২০১৬ সালে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে মাশরাফীর দিকে দৌড়ে আসে এক দর্শক। ওই ভক্তকে অবশ্য বুকে আগলে নেন অধিনায়ক। তার বিদায়বেলায় অতিআবেগী দর্শক, ভক্তরা যেন কেউ মাঠে ঢুকতে না পড়ে সেদিকে রাখা হবে চোখ।

মাশরাফীকে ঘিরে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের আবেগ-উচ্ছ্বাসের মাত্রাটা টের পাওয়া গেছে স্টেডিয়ামের মূল গেট দিয়ে প্রবেশের সময়ই। সেখানকার অস্থায়ী বুথে টিকেট কেনার জন্য সকাল থেকেই লাইন ধরেছে দর্শকরা। গ্যালারিতে দাঁড়িয়ে ক্যাপ্টেন ফ্যান্টাসটিক মাশরাফীকে সম্মান জানাতে হয়ত হাউসফুল থাকবে স্টেডিয়াম।

Reneta

ম্যাচ শেষে বিসিবির পক্ষ থেকে মাশরাফীকে শুভেচ্ছা স্মারক হিসেবে দেয়া হবে ক্রেস্ট। থাকবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও বেশ কয়েকজন বোর্ড পরিচালক। যেহেতু মাশরাফীর খেলোয়াড়ি ক্যারিয়ার এখনই শেষ হচ্ছে না, সে কারণে খুব বেশি আয়োজন রাখছে না বিসিবি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাশরাফী বিন মোর্ত্তজা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুজিববর্ষকে সামনে রেখে চাঁদাবাজি সহ্য করা হবে না: কাদের

পরবর্তী

শাবনূরের আর দেশে ফেরার ইচ্ছে নেই

পরবর্তী

শাবনূরের আর দেশে ফেরার ইচ্ছে নেই

শেষবার টস করলেন মাশরাফী, নাঈম-আফিফের অভিষেক

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT