চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অজানা আশঙ্কায়’ কোটা নিয়ে দ্রুত সমাধান চান নাসিম

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৯:৩২ অপরাহ্ণ ১৬, জুলাই ২০১৮
বাংলাদেশ
A A
ফাইল ফটো

ফাইল ফটো

কোটা সংস্কার আন্দোলন নিয়ে অজনা আশঙ্কা প্রকাশ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, ‘এখানে কোনো কিছু হলেই, কিন্তু একটা ঘটনা ঘটে যাবে। আমাদের সবসময় সতর্ক থাকতে হবে।’

সোমবার বিকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শেখ হাসিনার কারা অন্তরীণ দিবসের আলোচনা ও ২১ জুলাই গণসংবর্ধনার প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় কোটা সংস্কার/পর্যালোচনা/বাতিলের জন্য মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে গঠিত কমিটিকে  দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন দেওয়ার অনুরোধ জানিয়ে নাসিম বলেন, তা নাহলে মদ্যপরা সুযোগ নিতে পারে।

Banglabid

চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে গত ২ জুলাই মন্ত্রিপরিষদ সচিবকে আহ্বায়ক করে একটি কমিটি করে সরকার। ওই কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। এরই মধ্যে কমিটির সদস্যরা এক দফা বৈঠকও করেছেন।

কোটা নিয়ে প্রধানমন্ত্রীর আশ্বাসের পরও এ নিয়ে আন্দোলনে থাকার কোনো মানে খুঁজে পাচ্ছেন না মন্তব্য করে আওয়ামী লীগের এ জ্যেষ্ঠ নেতা বলেন, ‘আন্দোলনরতদের ধৈর্য ধরতে হবে। কোটা সংস্কারের জন্য যে চক্রান্ত হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই, তরুণদের উস্কানি দিতে ফেসবুক নামক একটি যন্ত্র ব্যবহার করা হচ্ছে। মানুষকে উদ্বেলিত করা হচ্ছে।’

‘কোটা সংস্কার আন্দোলনে যারা জড়িত আছেন তাদেরকে বলবো, আমাদের প্রধানমন্ত্রী নিজে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন কোটা থাকবে না। সংবিধানকে তো উপেক্ষা করতে পারবেন না। সংবিধানে আছে কোটার ব্যবস্থা, সারা দুনিয়াতে আছে। তারপরও নেত্রী বলেছেন, ক্যাবিনেট সেক্রেটারিকে দিয়ে কমিটি করে দিয়েছেন পর্যন্ত। অধৈর্য হওয়ার কি আছে? ক্যাবিনেট সেক্রেটারি কাজ করছেন। চাইলেই তো আর পরিবর্তন করা যাবে না। যারা এ কথাগুলো বলেন তারা মদ্যপ। সংবিধানে থাকা অবস্থায় আমাদেরকে এটা পরিবর্তন করতে হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষা করে মুক্তিযোদ্ধার ব্যাপারটি বিবেচনা করা হচ্ছে। এতে অধৈর্য হওয়ার কি আছে? মিছিল মিটিং করার কি আছে?’

Reneta

কোটা সংস্কার নিয়ে সরকারের সদিচ্ছার কোনো ঘাটতি নেই উল্লেখ করে নাসিম বলেন, ‘তারপরও কেউ যেন এটার কোনো সুযোগ নিতে না পারে, সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে।’

সদ্য শেষ হওয়া বিশ্বকাপের উদ্ধৃতি দিয়ে বিএনপিকে নির্বাচনের মাঠে নামার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপিকে বলবো আর দয়া করে মাঠ ছেড়ে যাবেন না। বিশ্বকাপে খেলা হলো না? কাল শেষ হয়ে গেলো। আমি খেলা দেখা বাদ দিছিলাম। ব্রাজিল নেই, আর্জেন্টিনা নেই- এই খেলা দেখে লাভ কি বলেন?

‘আমি একটা কথা বলি মেসি কিন্তু পেনাল্টি মিস করেছে, নেইমারও ঠিকমতো গোল দিতে পারে নাই। সামনে নির্বাচন হবে ডিসেম্বরে। একেবারে ফাইনাল খেলা হবে। কিন্তু সেদিন শেখ হাসিনা কিন্তু পেনাল্টি মিস করবে না। সে জানে গোলটা কিভাবে ঠিক মতো দিতে হয়। তাই বিএনপিকে বলবো মাঠে আসেন। খালি মাঠে খেলতে আর ভালো লাগে না। খালি মাঠে খেলতে আর চাই না। মাঠে আসেন, দেখবো কে জেতে? আর কে হারে?’

নির্বাচন কমিশনের হাতে নির্বাচনের সময় নির্বাহী ক্ষমতা থাকবে বলে কমিশনকে রেফারির সঙ্গে তুলনা করে তিনি বলেন, ‘রেফারি হবে নির্বাচন কমিশন। আমাদের কথায় পুলিশ টুলিশ কেউ চলবে না। ওই তিন মাস সব কিছু নিয়ন্ত্রণ করবে নির্বাচন কমিশন। তো ভয়পান কেন? রেফারি বিশ্বকাপে হলুদ কার্ড দেখায়, লাল কার্ডও দেখায়। ওই রেফারির বাইরে কারও কিছু করার নেই।’

‘তাই আমি খালেদা জিয়াকে বলবো ফাউল আর করবেন না। ফাউল করলে বাংলাদেশের জনগণ এবার লাল কার্ড দেখায় দেবে ইনশাল্লাহ্। লাল কার্ড দেখিয়ে দেবে। এক বিশ্বকাপ শেষ হলো সামনে ডিসেম্বরে আরেক বিশ্বকাপ শুরু হবে। আমার বিশ্বাস বাংলাদেশের জনগণ এবার আমাদের পক্ষে থাকবে।’

এসময় তিনি আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে সংগঠিত থাকার আহ্বন জানান। সেই সঙ্গে আসছে ২১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণসংবর্ধনায় লাখে লাখে মানুষ জমায়েত হবে বলে আাশাবাদ প্রকাশ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোটা সংস্কার আন্দোলনজাতীয় নির্বাচনমোহাম্মদ নাসিমলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিদেশে ‘গোপন অর্থ-সম্পত্তি’ বিষয়ে ভারতের বিশেষ সুযোগ ঘোষণা

আগস্ট ১৫, ২০২৬

গ্যাস-বিদ্যুতের বিল পরিশোধে বিশেষ সুযোগ চায় বিকেএমইএ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ উৎপাদনে সুখবর

আগস্ট ১৫, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে রেকর্ড ‘টাইমিং’য়ে স্বর্ণ জয় রাফির

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় আবারও ভূমিকম্প, নিহত ৪৭

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT