চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোহরাওয়ার্দী হাসপাতালের ৪টি ওয়ার্ড ক্ষতিগ্রস্ত, অন্যগুলোতে চিকিৎসা সেবা চালু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৭ অপরাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ, স্বাস্থ্য
A A
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে মেডিকেলের ৪টি ওয়ার্ড। তবে শুক্রবারের মধ্য এই ইউনিটগুলোর কাজ শুরু করা যাবে না বলে জানিয়েছেন হাসপাতাল পরিচালক।
শুক্রবার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের পরিচালক ডাঃ উত্তম কুমার বড়ুয়া বলেন, এরই মধ্যে এ চারটি বাদে অন্য সকল ওয়ার্ডে কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ঘটনাস্থলে কোন হতাহতের ঘটনা ঘটেনি, আমরা হাসপাতালে ভর্তি ১১৭৪ রোগীকে নিরাপদে বিভিন্ন হাসপাতালে ভর্তি করাতে পেরেছি।
বৃহস্পতিবার সন্ধ্যায় আগুন লাগার পর সরকারি হাসপাতালটিতে থাকা প্রায় সব রোগীকে সরকারি-বেরসরকারি নানা হাসপাতালে স্থানান্তর করা হয়। অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হলেও স্থানান্তরের সময় মারা গেছে গুরুতর অসুস্থ একটি শিশু।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার দিকে মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। রাত ৮ টা ২০ মিনিটে প্রায় ৩ ঘণ্টা লাগাতার কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১৭ টি ইউনিট।

আগুন নিয়ন্ত্রণের পর হাসপাতালের মূল ভবনের উত্তর পাশের অংশে সরেজমিনে দেখা যায়, ভবনটির তৃতীয় তলার ওপরে ভ্যাটিকাল এক্সটেনশনের কাজ চলছে। ভবনটির প্রথম তলায় ক্যান্সার ওয়ার্ড, দ্বিতীয় তলায় সার্জারি ওয়ার্ডে এবং তৃতীয় তলায় গাইনী ওয়ার্ডের ১২ টি কক্ষ আগুনে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে নিচ তলার মেডিসিন স্টোরেজের ৩ টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে হাসপাতালের জরুরি নথিপত্র পুড়ে গেছে।

আগুন নেভানোর কাজে নিয়োজিত থাকা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মামুন হোসেন বলেন, আগুন নেভানোর পর আমরা ভিতরে গিয়ে দেখি, মেডিস স্টোরেজ তিনটি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। কক্ষগুলোর ভেতরে সকল জিনিসপত্রও আগুনে পুড়ে গেছে। এছাড়া গ্রাউন্ড ফ্লোর থেকে তৃতীয় তলা পর্যন্ত আরও ১২ টি কক্ষ আগুনে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

মেডিসিন স্টোরেজ পুড়ে যাওয়ায় লাখ লাখ টাকার সরকারি ওষুধসহ চিকিৎসা সেবায় ব্যবহৃত বিভিন্ন প্রকার জিনিসপত্র পুড়ে গেছে বলেও কর্তৃপক্ষরা দাবি করছে।

Banglabid

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অগ্নিকাণ্ডক্ষতিগ্রস্তসোহরাওয়ার্দী হাসপাতাল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ বিষয়ে ট্রাম্প বললেন ‘ওয়াও’

আগস্ট ১৭, ২০২৬
ল্যাপটপে প্রারম্ভিক রেনেসাঁ যুগের চিত্রশিল্পী আন্তোনেল্লো দা মেসিনার চুরি হওয়া একটি শিল্পকর্ম

উৎসবের রাতে জাদুঘরের ৯ কোটি ডলারের ৪ মাস্টারপিস চুরি

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের সভাপতি শাহ সুহেল, সাধারণ সম্পাদক আশিক উল্লাস

আগস্ট ১৭, ২০২৬

‘শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন, জানে না বাংলাদেশ’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: বাংলাদেশের কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গা শরণার্থীরা তাদের দেশত্যাগের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সমবেত হয়েছেন।

রোহিঙ্গা প্রত্যাবাসন কবে, বাংলাদেশকে যা জানাল মিয়ানমার

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT