চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ফ্লাইওভার দুর্ঘটনায় গাফিলতির কঠিন শাস্তি’

পরাগ আজিমপরাগ আজিম
২:৫২ অপরাহ্ন ১৩, মার্চ ২০১৭
বাংলাদেশ
A A

রাজধানীর মালিবাগ রেলগেটে নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার পড়ে হতাহতের ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করা হযেছে। তদন্তে কারও গাফিলতি পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মালিবাগ রেলক্রসিংয়ে নির্মাণাধীন ফ্লাইওভারের উপরে কয়েকদিন ধরে একটি গার্ডার বসানো হচ্ছিল।

রোববার দিবাগত রাত ২টার দিকে ক্রেন দিয়ে আরেকটি গার্ডার ওপরে তুলতে গিয়ে আগের বসানো গার্ডারটি নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান পথচারী স্বপন। আহত দু’জনের মধ্যে ফ্লাইওভার নির্মাণ প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনের একজন প্রকৌশলীও আছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।

মেয়র বলেন, ‘একজন অতিরিক্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মাননীয় মন্ত্রী বলেছেন, তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে দোষী ব্যক্তিদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।’

এ ব্যাপারে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর এবং কাউকে কোনোভাবেই একবিন্দু ছাড় দেয়া হবে না বলে নিশ্চিত করেন সাঈদ খোকন।

Reneta

২০১২ সালে চট্রগ্রামের বহদ্দারহাট ফ্লাইওভারের গার্ডার ভেঙ্গে হতাহত হয়েছিলেন বহু মানুষ।

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

সুপার এইটে কে কার প্রতিপক্ষ, কখন কোথায় খেলবে

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব পদে নিয়োগ পেয়েছেন আতিকুর রহমান রুমন

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রমজানে ১০ লাখ নিম্ন আয়ের পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন সরবরাহ করবে সরকার

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

রমজান মাসে নতুন সময়সূচিতে চলছে ব্যাংক লেনদেন

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT