চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানে নারীদের পোশাক নিয়ে আবারও অভিযান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
1:19 অপরাহ্ন 17, জুলাই 2023
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
Advertisements

ইরানে হিজাব আইন কার্যকর করতে রাস্তায় রাস্তায় পুলিশি অভিযান আবারও শুরু হয়েছে। দেশটিতে নারীদের ড্রেস কোড মেনে চলা এবং জনসম্মুখে নারীদের চুল ঢেকে রাখার বিধান রয়েছে।

সোমবার ১৭ জুলাই ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সূত্রে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ইরানের হিজাব আইন কার্যকর করতে ‘নৈতিকতা পুলিশ’ রাস্তায় ফিরে এসেছে। তেহরানে ড্রেস কোড অমান্য করার অভিযোগে গ্রেফতার মাহসা আমিনিকে পুলিশি হেফাজতে অত্যাচারের অভিযোগের ১০ মাস পর আবারও ইরানের রাস্তায় পুলিশি অভিযান শুরু হলো।

মাহসা আমিনিকে আটক এবং তার রহস্যজনক মৃত্যুর পর দেশজুড়ে ড্রেস কোডের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়েছিল। সংঘর্ষে বহু হতাহতের খবর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। যার ফলে, গত ১০ মাস বন্ধ ছিল পুলিশি অভিযান। তবে ইসলামি কট্টরপন্থীরা বেশ কিছু দিন যাবৎ পুনরায় পুলিশি অভিযান চালু করার দাবি জানাচ্ছিল।

ইসলামি শরিয়তের উপর জোর দিয়ে ইরানের আইন অনুযায়ী, নারীদের অবশ্যই চুল ঢেকে রাখতে হবে। হেড স্কার্ফ পরা বাধ্যতামূলক করা হয়। এছাড়াও লম্বা ও ঢিলেঢালা পোশাক পরতে হবে।

নৈতিকতা পুলিশ এই নিয়মকে সম্মান করে এবং ড্রেস কোড অমান্যকারীকে প্রথমে সতর্ক এবং পরবর্তীতে আটক করার অনুমতি দেওয়া হয়। পুলিশ জানায়, তারা প্রথমে নারীদের সতর্ক করবেন। কিন্তু এর পরও কেউ আইন ভঙ্গ করলে তাকে আটক করতে বাধ্য হবেন।

বিক্ষোভকারীদের উপর ইরানের সহিংস দমন-পীড়নের প্রতিক্রিয়ায়, যুক্তরাজ্য এবং অন্যান্য পশ্চিমা দেশগুলো গত বছর নৈতিকতা পুলিশ এবং অন্যান্য শীর্ষ নিরাপত্তা ব্যক্তিদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

ট্যাগ: ইরান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে পারিবারিক মুহূর্তের ছবি শেয়ার করলেন অজয়

পরবর্তী

লর্ডসে ব্যথানাশক ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন পোপ

পরবর্তী

লর্ডসে ব্যথানাশক ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন পোপ

প্রয়াত কালজয়ী ফরাসি তারকা জেন বারকিন

সর্বশেষ

বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের ‘কাপ্পা’ কম্প্রেসর উৎপাদন শুরু করলো ওয়ালটন

বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের ‘কাপ্পা’ কম্প্রেসর উৎপাদন শুরু করলো ওয়ালটন

ফেব্রুয়ারি 2, 2026

স্ট্যামফোর্ডে ‘বাংলা টেলিভিশনের ৫০ বছর’ নিয়ে পাঠ আলোচনা

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

আমি কখনও যাইনি এপস্টেইন দ্বীপ: ডোনাল্ড ট্রাম্প

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

পবিত্র শবে বরাত উপলক্ষে তারেক রহমানের বাণী

ফেব্রুয়ারি 2, 2026
ফয়সাল ইসলাম এফসিএ, আর্থিক খাতের বিশ্লেষক

ধনীদের বাড়তি কর: সারচার্জ বা সম্পদ কর সম্পর্কে জানুন সব খুঁটিনাটি

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version