আন্তর্জাতিক

তেহরানের সেই অত্যাচারীদের থেকে ‘পুরো মূল্য’ আদায় করবো: নেতানিয়াহু

নেতানিয়াহু ইসরায়েলি পতাকা পাশে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নেতানিয়াহু ইসরায়েলি নেতা, বক্তৃতা দিচ্ছেন, পেছনে ইসরায়েলি পতাকা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইসরায়েলের সোরোকা হাসপাতালে ইরানের হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক মাধ্যমে এক্সে করা এক পোস্টে তিনি বলেছেন, আজ সকালে, ইরানের সন্ত্রাসী অত্যাচারীরা বিরশেবার সোরোকা হাসপাতালে এবং মধ্যাঞ্চলে সাধারণ মানুষের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

পোস্টে তিনি আরও বলেন, আমরা তেহরানের সেই অত্যাচারীদের থেকে পুরো মূল্য আদায় করবো।

এর আগে, ইসরায়েল-ইরান সংঘাতের সপ্তম দিনে ইসরায়েলের বিরশেবা শহরের একটি হাসপাতালে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন এবং হাসপাতালে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া, বেইত আল-মাকদি (জেরুজালেম) ও তেল আভিভের কাছাকাছিও ইরানের ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে।

বিষয়:ইসরাইল-ইরান সংঘাতনেতানিয়াহু
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…