বাংলাদেশ

ঘূর্ণিঝড়ের কারণে ১৯ উপজেলায় ভোট স্থগিত

বাংলাদেশের নির্বাচন লোগো, যেখানে একটি লাল বক্সে নৌকা চিহ্ন রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনী লোগোতে লাল বক্সে নৌকা চিহ্ন এবং বাংলাদেশের পতাকার রঙের ব্যাকগ্রাউন্ড রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঘূর্ণিঝড় রেমালে ক্ষয়ক্ষতির কারণে ৯ জেলার ১৯ উপজেলার নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই উপজেলাগুলোতে আগামী ২৯ মে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সোমবার (২৭ মে) নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

যে ১৯ উপজেলা ভোট স্থগিত করা হয়েছে সেগুলো হলো- বাগেরহাট জেলার শরণখোলা, মোড়েলগঞ্জ এবং মোংলা উপজেলা। এছাড়া খুলনা জেলার কয়রা, পাইকগাছা ও ডুমুরিয়া উপজেলা।

এছাড়াও বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া। পটুয়াখালীর সদর উপজেলা, মির্জাগঞ্জ ও দুমকী। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা। ভোলার তজুমুদ্দিন ও লালমোহন। ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়া। বরগুনার বামনা ও পাথরঘাটা। আর রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা।

ইসি সচিব বলেন, মাঠ পর্যায় থেকে জেলা প্রশাসকদের পাঠানো তথ্যের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোটে আগের আরও কোনো উপজেলার তথ্য আসলে সেগুলোও বন্ধ করা হতে পারে।

বিষয়:উপজেলা নির্বাচনরেমাল
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…