চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশ অ্যাসোসিয়েশনের চিঠি প্রসঙ্গে যা বললো মার্কিন স্টেট ডিপার্টমেন্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
9:52 পূর্বাহ্ন 25, জুন 2024
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
Advertisements

অনুসন্ধানী সংবাদ পরিবেশনের জন্য বাংলাদেশের গণমাধ্যম এবং সাংবাদিকদের সমর্থন জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সাংবাদিকদের হয়রানি বা ভয় দেখানোর যে কোন প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের আপত্তি আছে বলেও জানায়।

গতকাল স্থানীয় সময় সোমবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পাঠানো চিঠি প্রসঙ্গে এই সমর্থনের কথা জানান ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার।

প্রেস ব্রিফিংয়ে একজন সাংবাদিক প্রশ্ন করেন, সম্প্রতি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন পুলিশি দুর্নীতি নিয়ে সংবাদমাধ্যমে রিপোর্ট করার বিষয়ে একটি কড়া বিবৃতি প্রকাশ করেছে। শীর্ষ কর্মকর্তাদের ব্যাপক দুর্নীতির বিষয় গণমাধ্যম প্রায়শই উপেক্ষা করে। একটি শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক পত্রিকার সম্পাদক প্রকাশ্যে বলেছিলেন, তারা পরিচিত দুর্নীতির গল্প প্রকাশ করতে পারে না। আন্তর্জাতিক সংবাদপত্রের স্বাধীনতা সূচক অনুযায়ী ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৬৫তম। সংবাদপত্রের স্বাধীনতার বিরুদ্ধে এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নেবে?

জবাবে মিলার বলেন, কার্যকর গণতান্ত্রিক প্রতিষ্ঠান বজায় রাখতে এবং সরকারের স্বচ্ছতা প্রচারে মুক্ত ও স্বাধীন গণমাধ্যমের ভূমিকাকে আমরা দৃঢ়ভাবে সমর্থন করি। সাংবাদিকদের তাদের গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করতে বাধা দেওয়ার জন্য তাদের হয়রানি বা ভয় দেখানোর যে কোন প্রচেষ্টাকে আমরা আপত্তি জানাই।

উল্লেখ্য, সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ কিছু কর্মকর্তার দুর্নীতি নিয়ে সম্প্রতি রিপোর্টের পর সংবাদ প্রকাশে সতর্ক থাকার বিষয়ে বিবৃতি দেয় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বিপিএসএ। বিবৃতিতে রিপোর্ট প্রকাশে আরও সতর্ক হওয়ার আহ্বান জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্যাসিফিক অঞ্চলের শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা ইস্যুতে হাসিনা-মোদি দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়ে একজন সাংবাদিক প্রশ্ন মিলারকে প্রশ্ন করেন  ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিয়ে দুই সরকারপ্রধানের দৃষ্টিভঙ্গি মার্কিন স্বার্থের প্রতিফলন ঘটায় কিনা?

জবাবে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র।

ট্যাগ: গণমাধ্যমযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্রাজিলকে জিততে দেয়নি কোস্টারিকা

পরবর্তী

রাসেলস ভাইপার আতঙ্ক: দেশজুড়ে সাপ নিধনে যে সংকট তৈরি হবে

পরবর্তী

রাসেলস ভাইপার আতঙ্ক: দেশজুড়ে সাপ নিধনে যে সংকট তৈরি হবে

আত্মসমর্পণ করতে আদালতে চিত্রনায়িকা পরীমনি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাজারে আসছে জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট

ফেব্রুয়ারি 2, 2026

নিজেকে শয়তান মনে করি না: জেফ্রি এপস্টাইন

ফেব্রুয়ারি 2, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে শেখ হাসিনা বড় ফ্যাক্টর হলেও অপ্রতিরোধ্য নয়

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

শ্রমিক ইশতেহার বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান

ফেব্রুয়ারি 2, 2026

নির্বাচন ও রমজানের আগে এই কর্মবিরতি অর্থনীতির জন্য বড় ক্ষতি

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version