বাংলাদেশ

শেখ হাসিনা সরকার পতনের পেছনে ভূমিকা প্রশ্নে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে প্রেস ব্রিফিং।. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে একজন কর্মকর্তা আন্তর্জাতিক বিষয়ে বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সরকারবিরোধী বিক্ষোভে জড়িত থাকা ও শেখ হাসিনাকে উৎখাতের পেছনে ভূমিকা রাখা গণআন্দোলন ও বিক্ষোভে জড়িত থাকার অভিযোগের প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার (৯ সেপ্টেম্বর) মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে ডিপার্টমেন্টের উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল এই প্রতিক্রিয়া জানিয়েছেন।

ব্রিফিংয়ে একজন সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার এরই মধ্যে একমাস পার করেছে। গত ৫ আগস্ট ও তার আগে অস্থিরতার পর যুক্তরাষ্ট্র কীভাবে ড. ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকারের সঙ্গে, বিশেষ করে গণতান্ত্রিক নির্বাচন আয়োজনে যুক্ত হওয়ার পরিকল্পনা করছে?

জবাবে বেদান্ত প্যাটেল বলেন, দেখুন, আমরা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমরা ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার জন্য প্রস্তুত এবং আগ্রহী। কারণ এই সরকার বাংলাদেশের জনগণের জন্য গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণের জন্য কাজ করে যাচ্ছে। এর বাইরে আমি আর কিছু বলতে চাচ্ছি না।

এরপর সাংবাদিক আরও একটি প্রশ্ন করেন, কিছু ভারতীয় সংবাদমাধ্যম বাংলাদেশে সরকারবিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার ইঙ্গিত দিয়েছে। যদিও ভারত ঐতিহাসিকভাবেই ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের ঘনিষ্ঠ মিত্র ছিল, এই অভিযোগ যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্কে কোন প্রভাব ফেলবে কি না?

জবাবে বেদান্ত প্যাটেল বলেন, আমি সেই রিপোর্টগুলো দেখিনি। তবে আমি নিঃসন্দেহে বলতে পারি, সেগুলো সত্য নয়। এই কারণেই হয়তো আমি সেসব রিপোর্ট দেখিনি।

বিষয়:যুক্তরাষ্ট্রশেখ হাসিনাসরকারের পতন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…