বাংলাদেশ

খালেদা জিয়ার প্রয়াণে যুক্তরাষ্ট্র দূতাবাসের শোক

খালেদা জিয়া স্মরণে শোক প্রকাশ, যুক্তরাষ্ট্র দূতাবাসের শোক বার্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার স্মরণে যুক্তরাষ্ট্র দূতাবাসের শোক প্রকাশের ছবি, শোক বার্তা ও স্মরণীয় মুহূর্তের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস।

ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক শোকবার্তায় জানিয়েছে, মিসেস খালেদা জিয়া বাংলাদেশের আধুনিক ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং তার নেতৃত্ব দেশের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদান রেখেছে।

মার্কিন দূতাবাস আরও জানিয়েছে, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্র তার পরিবার এবং প্রিয়জনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ৩০ ডিসেম্বর সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বিষয়:খালেদা জিয়াগণতন্ত্রবাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কবাংলাদেশের রাজনীতিবিএনপি চেয়ারপার্সনমার্কিন দূতাবাস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…