আন্তর্জাতিক

পশ্চিমাদের সিদ্ধান্তহীনতা মানেই আরও ইউক্রেনীয়র মৃত্যু: জেলেনস্কির উপদেষ্টা

অস্ত্রশস্ত্র সহ একটি আধুনিক সামরিক ট্যাংক. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি আধুনিক সামরিক ট্যাংক মাঠে অবস্থান করছে, অস্ত্রশস্ত্র সহ প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

পশ্চিমাদের সিদ্ধান্তহীনতার কারণে ইউক্রেনের আরও জনগণ নিহত হচ্ছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক। লিওপার্ড ট্যাংক সরবরাহ করার বিষয়ে জার্মানির সিদ্ধান্তহীনতার মধ্যেই এমন অভিযোগ তুলেছে দেশটি।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছেন।

শনিবার এক টুইটে মাইখাইলো পোডোলিয়াক লিখেছেন, আজকে তাদের এই সিদ্ধান্তহীনতায় আমাদের আরও বেশি লোক মারা যাচ্ছে।

মাইখাইলো বলেন, প্রতিদিন বিলম্ব মানে আরও ইউক্রেনীয়র মৃত্যু। তাই দ্রুত চিন্তা করুন।

প্রায় ৫০টি দেশ গত শুক্রবার ইউক্রেনকে বিলিয়ন বিলিয়ান ডলার মূল্যের সামরিক সরঞ্জাম সরবরাহ করতে সম্মত হয়। এর মধ্যে রাশিয়ান বাহিনীর আক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করতে সাঁজোয়া যানসহ অন্যান্য যুদ্ধাস্ত্রও কিয়েভকে দেয়ার কথা রয়েছে।

এছাড়া কিয়েভকে অত্যাধুনিক ট্যাংক সরবরাহ করার জন্য যথেষ্ট চাপের মধ্যে রয়েছে জার্মানি। তবে বৈঠকের পরে জার্মান প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেছেন, ‘লিওপার্ড ট্যাংকের বিষয়ে আমরা এখনও বলতে পারি না কখন সিদ্ধান্ত নেয়া হবে এবং সিদ্ধান্ত কী হবে।

সংবাদমাধ্যম বলছে, রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে জার্মানির তৈরি লিওপার্ড-২ ট্যাংক চায় ইউক্রেন। বেশ কয়েকটি মিত্র দেশ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কথার সঙ্গে সুর মিলিয়ে বলেছে, জার্মান এই ট্যাংক রাশিয়ার সঙ্গে ইউক্রেনের লড়াইয়ের জন্য অপরিহার্য।

কিন্তু জার্মান চ্যান্সেলর জানিয়েছিলেন, সব দিক বিবেচনা করে, সবার সঙ্গে আলোচনা করে তবেই সিদ্ধান্ত জানানো হবে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের কাছেও অ্যাব্রাম ট্যাংক চেয়েছিল ইউক্রেন। যুক্তরাষ্ট্রের বক্তব্য, এই ধরনের অত্যাধুনিক ট্যাংক এখন ইউক্রেনের পক্ষে ব্যবহার করা কঠিন। এই ধরনের ট্যাংক চালানোর জন্য গুরুত্বপূর্ণ প্রশিক্ষণের প্রয়োজন। ইউক্রেনের সেনাকে এখন সেই প্রশিক্ষণ দেয়া সম্ভব নয়। সে কারণেই তাদের ট্যাংক দেয়া হচ্ছে না।

বিষয়:ইউক্রেন উত্তেজনাইউক্রেন-রাশিয়াটুইট
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…