বাংলাদেশ

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দেবে যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার

যুক্তরাজ্য হাইকমিশনারের হাসিমুখের ছবি, পরিপাটি পোশাক ও চশমা পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্য হাইকমিশনারের হাসিমুখের ছবি, তিনি পরিপাটি পোশাক পরেছেন এবং চশমা পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইক‌মিশনার সারাহ কুক জানিয়েছেন, বাংলাদেশে শান্তি, শৃঙ্খলা, জবাব‌দি‌হিতা ও গণতা‌ন্ত্রিক ধারা ফি‌রি‌য়ে আন‌তে অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহায়তা কর‌বে যুক্তরাজ‌্য।

বুধবার ১৪ আগস্ট পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে পররাষ্ট্রবিষয়ক উপ‌দেষ্টা এম তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন‌্য সাক্ষাৎ ক‌রেন ব্রিটিশ হাইক‌মিশনার।

সৌজন্য সাক্ষাৎ শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিটিশ হাইকমিশনার ব‌লেন, শ‌া‌ন্তি, শৃঙ্খলা, জবাব‌দি‌হিতা ও গণতা‌ন্ত্রিক ধারা ফি‌রিয়ে আন‌তে অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহায়তা করবে যুক্তরাজ‌্য।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বাংলা‌দে‌শে নিযুক্ত ভারতীয় হাইক‌মিশনার প্রণয় ভার্মা, সৌ‌দি আর‌বের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলানও সৌজন‌্য সাক্ষাৎ করেন।

গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তার নেতৃ‌ত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার গঠন ক‌রা হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান এম তৌহিদ হোসেন।

বিষয়:বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারকব্রিটিশ হাইকমিশনারসমর্থন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…