চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলচ্চিত্র প্রযোজনায় ইমপ্রেস টেলিফিল্মের দুই দশক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
5:52 অপরাহ্ন 25, নভেম্বর 2023
বিনোদন
A A
Advertisements

রবিবার (২৬ নভেম্বর) এককভাবে চলচ্চিত্র প্রযোজনার দুই দশক পূর্ণ করতে যাচ্ছে দেশের শীর্ষ সিনেমা চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম। এককভাবে প্রতিষ্ঠানটি চলচ্চিত্র প্রযোজনায় আসে ২০০৩ সালে।

কুড়ি বছর আগে ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’র মাধ্যমে একক প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে ইমপ্রেস। প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটির মাধ্যমে নির্মাতা হিসেবে অভিষিক্ত হন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী।

এরপর ইমপ্রেসের ব্যানারে তৈরি হয়েছে বহু আলোচিত এবং প্রশংসিত ছবি। দেশের সাংস্কৃতিক বিকাশ ও নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা পৌঁছে দেয়ার লক্ষ্যে ইমপ্রেস কাজ করে যাচ্ছে। চলচ্চিত্রের উন্নয়ন অগ্রযাত্রায় ইমপ্রেস টেলিফিল্ম অভূতপূর্ব অবদান রেখেছে।

২০০৩ থেকে ২০২৩- এই কুড়ি বছরে ইমপ্রেস টেলিফিল্ম নির্মাণ করেছে ১৬৮টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এর মধ্যে ১০টি শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ বিভিন্ন ক্যাটাগরিতে ১৮৫টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তির গৌরব অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

শুধু দেশের দর্শকের কাছেই নয়, প্রতি বছরে বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবগুলোওতেও সরব উপস্থিতি থাকে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবিগুলোর।

ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজিত ছবিগুলোর আরেকটি বিশেষত্ব হলো, সাহিত্য নির্ভর ছবিকে গুরুত্ব দেয়া। চলচ্চিত্র বিশ্লেষকরা মনে করেন, বাণিজ্যিক ধারার বদলে ভিন্নধর্মী ও জীবনঘনিষ্ঠ গল্পের চলচ্চিত্র তৈরি করতে ইমপ্রেসের ভূমিকা বাংলা সিনেমার ইতিহাসে অক্ষয় থাকবে।

ট্যাগ: অভিনতোইমপ্রেস টেলিফিল্মকখনো মেঘ কখনো বৃষ্টিচ্যানেল আইচ্যানেল আিইফরিদুর রেজা সাগরফেরদৌসমৌসুমীরাবেয়া খাতুনলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাশিয়ার মুখপাত্রের বক্তব্যের সমালোচনায় বিএনপি

পরবর্তী

প্রয়োজন না হলে জোট নয়: ওবায়দুল কাদের

পরবর্তী

প্রয়োজন না হলে জোট নয়: ওবায়দুল কাদের

আগুন সন্ত্রাসীদের সাথে সংলাপ করা যায় না: তথ্যমন্ত্রী

সর্বশেষ

ক্ষমতাই তাকে অনুসরণ করে…

ফেব্রুয়ারি 2, 2026

বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কট, যা বলল আইসিসি

ফেব্রুয়ারি 2, 2026

৯ জনের ভায়োকানোর বিপক্ষে জয় পেল রিয়াল

ফেব্রুয়ারি 1, 2026

অস্ট্রেলিয়াকে রেকর্ড ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version