চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেনীতে বাসের ধাক্কায় দুই ভাই নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
12:58 অপরাহ্ন 25, জুলাই 2025
- সেমি লিড, জনপদ, ফেনী
A A
Advertisements

ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাঁচগাছিয়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানকে দ্রুতগতির একটি বাস ধাক্কা দিলে দুই ভাই নিহত হয়। নিহতরা হলেন- পাঁছগাছিয়া ইউনিয়নের শাহ আলমের ছেলে মোশারফ হোসেন (২৯) ও একরাম হোসেন (১৮)।

শুক্রবার (২৫ জুলাই) রাত ৩টার দিকে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

মহিপাল হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হারুনুর রশিদ বলেন, একটি অজ্ঞাত বাস পিকআপকে সজোরে ধাক্কা দেয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করে। অপরজনকে গুরুতর আহত অবস্থায় ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি পিকআপভ্যান রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। হঠাৎ পেছন দিক থেকে একটি দ্রুতগামী বাস দাঁড়িয়ে থাকা পিকআপটিকে পিছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই ভাই গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোশারফ হোসেনকে মৃত ঘোষণা করে। এছাড়া একরাম হোসেনের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। চট্টগ্রাম নেওয়ার পথে একরাম হোসেনও মারা যায়।

নিহতের চাচাতো ভাই মো. সুজন বলেন, মোশারফ হোসেন আলভী এন্টারপ্রাইজ নামে একটি পরিবহনে চাকরি করে। তাদের একটি পিকআপ ভ্যান রাস্তার পাশে পড়ে যায়। রাত ৩টার দিকে মোশারফ হোসেন তার ছোট ভাইকে নিয়ে গাড়িটি উদ্ধার করতে যায়। ভ্যানটি উদ্ধারের সময় পিছন থেকে নোয়াখালীগামী ‘লাল সবুজ’ নামের একটি বাস পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলে মোশারফ হোসেন মারা যায়, তার ছোট ভাই একরাম গুরুতর আহত হয়। এক সাথে দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগ: দুই ভাই নিহতফেনীবাসের ধাক্কা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিষিদ্ধ হচ্ছেন না মেসি-আলবা

পরবর্তী

আমার ভেতরে আপনার যে মৃত্যু নেই কখনো

পরবর্তী

আমার ভেতরে আপনার যে মৃত্যু নেই কখনো

বাংলাদেশে ২১ রোহিঙ্গাকে পুশইন করেছে বিএসএফ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘অ্যাকাউন্ট হ্যাক করে জামায়াতের নামে অপপ্রচার চালানো হচ্ছে’

ফেব্রুয়ারি 1, 2026

বাংলাদেশের সঙ্গে দ্বন্দ্বে অলিম্পিক আয়োজক হওয়ার পথে শঙ্কায় ভারত

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

শেখ হাসিনা-টিউলিপের দুর্নীতির দুই মামলার রায় ২ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোটার উপস্থিতির আশা পররাষ্ট্র উপদেষ্টার

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টার আহ্বান

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version