আন্তর্জাতিক

ট্রাম্পের ‘গোপন’ তুরস্ক ত্যাগ

ট্রাম্পের তুরস্ক ত্যাগের সময় বিমানবন্দরে দেখা যাচ্ছে, তিনি বিমান থেকে নামছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

ভাবুন তো প্রেসিডেন্টের গাড়ি নয়, খাবারের ট্রাক! আর সেই ট্রাকেই চড়ে গোপনে ছোট উড়োজাহাজে পাল্টে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিনেমার কোনো দৃশ্য নয়, ইরানের সম্ভাব্য হামলার হুমকির পর তুরস্ক ছাড়ার সময় নাকি এমনই নিরাপত্তা কৌশল নিয়েছিলেন ট্রাম্প। ইরানের হামলার আশঙ্কা, আর তাই নিরাপত্তার জন্য বদলে গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যাত্রাপথ।

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৮ জুলাই তুরস্কের আঙ্কারা ছাড়ার সময় প্রথমে পুরোনো এয়ারফোর্স ওয়ানে ওঠেন ট্রাম্প। এরপর সেখান থেকে নেমে একটি ক্যাটারিং বা খাবার সরবরাহের ট্রাকে ওঠেন তিনি। সেই ট্রাকেই করে ট্রাম্পকে নিয়ে যাওয়া হয় অপেক্ষমাণ ছোট আকারের সি-৩২এ উড়োজাহাজে। পরে ওই বিমানেই তিনি যুক্তরাজ্যে পৌঁছান।

বিষয়:ট্রাম্পডোনাল্ড ট্রাম্পতুরস্কমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
প্রতিবেদক

ইবনে সাঈদ অঙ্কুর

ইবনে সাঈদ অঙ্কুর চ্যানেল আই অনলাইনের একজন মাল্টিমিডিয়া জার্নালিস্ট। তিনি জাতীয়, বিনোদন, সমসাময়িক ঘটনা ও মানবিক নানা বিষয় নিয়ে সংবাদ, ফিচার এবং ভিডিও প্রতিবেদন তৈরি করেন। সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি হিসেবে তিনি চ্যানেল আই অনলাইন কর্তৃক ‘Best Emerging Multimedia Journalist 2026’ সম্মাননায় ভূষিত হয়েছেন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…