চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবৈধ অভিবাসী তাড়াতে সামরিক বাহিনী ব্যবহারের পরিকল্পনা ট্রাম্পের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
4:16 অপরাহ্ন 19, নভেম্বর 2024
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
Advertisements

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই অবৈধ অভিবাসীদের সংখ্যা কমাতে একের পর এক পদক্ষেপ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এবার অবৈধ অভিবাসী তাড়াতে সামরিক বাহিনী ব্যবহারের পরিকল্পনা করছেন তিনি।

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সোমবার (১৮ নভেম্বর) ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি সংক্ষিপ্ত পোস্টে রক্ষণশীল গ্রুপ জুডিশিয়াল ওয়াচের সভাপতি টম ফিটনের একটি পোস্টের প্রতিক্রিয়ায় এই পরিকল্পনার কথা নিশ্চিত করে ট্রাম্প জানিয়েছেন, সীমান্ত নিরাপত্তা নিয়ে জাতীয় জরুরি পরিস্থিতি জারি করবেন তিনি।

ফিটন গত ৮ নভেম্বর লিখেছিলেন, ‘রিপোর্টে দেখা গেছে- গণ নির্বাসন অভিযানে (অবৈধ অভিবাসী তাড়াতে) আগত ট্রাম্প প্রশাসন জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করার জন্য এবং সামরিক সম্পদ ব্যবহার করার জন্য প্রস্তুত।’ টম ফিটনের এমন পোস্টের প্রতিক্রিয়ায় ট্রাম্প মন্তব্য করেছেন, ‘সত্য!!!’

প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে মেক্সিকোর সীমান্ত পেরিয়ে রেকর্ড সংখ্যক অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন। এ নিয়ে অনেক আগে থেকেই ক্ষুব্ধ ছিলেন ট্রাম্প। এইসব অবৈধ প্রবেশ ঠেকাতে ট্রাম্প প্রথম মেয়াদে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের কাজও শুরু করেছিলেন। এবারের নির্বাচনে তার অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল- যুক্তরাষ্ট্রকে বেআইনি অভিবাসী মুক্ত করা।

যুক্তরাষ্ট্রে বর্তমানে ১ কোটি ১০ লাখ মানুষ অবৈধভাবে বসবাস করছেন। ট্রাম্প যদি পরিকল্পনা অনুযায়ী অবৈধ অভিবাসীদের তাড়ানো শুরু করেন, তাহলে তা সরাসরি প্রায় ২ কোটি পরিবারের ওপর প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগ: অবৈধ অভিবাসীডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বছরের শেষ ম্যাচে নামার আগে যে বার্তা দিলেন মেসি

পরবর্তী

এন্টিবায়োটিক ব্যবহারের ফলে উপকারী ব্যাকটেরিয়া ধ্বংস হচ্ছে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

পরবর্তী

এন্টিবায়োটিক ব্যবহারের ফলে উপকারী ব্যাকটেরিয়া ধ্বংস হচ্ছে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

রুশ পরমাণু নীতিতে পরিবর্তন আনলেন ভ্লাদিমির পুতিন

সর্বশেষ

এক্স একাউন্ট হ্যাকিং: কীভাবে ঘটে আর কীভাবে বাঁচবেন

এক্স একাউন্ট হ্যাকিং: কীভাবে ঘটে আর কীভাবে বাঁচবেন

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার রায় ঘোষণা ৫ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

ঋণখেলাপির দায়ে প্রার্থিতা বাতিল ব্যাংক ডাকাতদের জন্য সতর্কবার্তা: হাসনাত আবদুল্লাহ

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

কর্মজীবী নারীদের নিয়ে ডা. শফিকুর রহমানের মন্তব্যে ছাত্রদলের বিক্ষোভ

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় কূটনৈতিক মিশন চালু করতে কারাকাসে পৌঁছেছেন মার্কিন দূত

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version