চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীমঙ্গলে তথ্য অধিকার আইন ও জেন্ডার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনু‌ষ্ঠিত

পলাশ চৌধুরীপলাশ চৌধুরী
11:37 পূর্বাহ্ন 17, জানুয়ারি 2025
- সেমি লিড, জনপদ, মৌলভীবাজার
A A
Advertisements

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দ্যা কার্টার সেন্টার কর্তৃক সরকারি দায়িত্বপ্রাপ্ত তথ্য প্রদানকারী কর্মকর্তাদের জন্য তথ্য অধিকার আইন ও জেন্ডার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১৬ জানুয়ারী স্থানীয় এক‌টি রি‌সো‌র্টের সম্মেলন কক্ষে ইউএসএআইডি’র অর্থায়িত অ্যাডভান্সিং উইমেনস রাইট অফ অ্যাক্সেস টু ইনফরমেশন, তথ্য প্রাপ্তির অধিকারে নারীর অগ্রগতি প্রকল্পের আওতায় দ্যা কার্টার সেন্টারের  দিনব্যাপী এ তথ্য অধিকার আইন ও জেন্ডার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এই প্রশিক্ষণের উদ্দেশ্য ছিল, মৌলভীবাজার জেলার সদর, শ্রীমঙ্গল এবং কমলগঞ্জ উপজেলার ৩০ জন সরকারি দায়িত্বপ্রাপ্ত তথ্য প্রদানকারী কর্মকর্তার মধ্যে তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতনতা এবং তথ্য প্রাপ্তির আবেদনের জবাব প্রদানের ক্ষেত্রে জেন্ডার সংবেদনশীলতা বৃদ্ধি করা।

এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য দেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউএসএআইডির ডেপুটি ডিরেক্টর ব্লেয়ার কিং, দ্যা কার্টার সেন্টারের প‌রিচালক লিয়েন ওয়েবস্টার, শাম্মী লায়লা ইসলাম এবং আইডিয়ার প‌রিচালক নাজিম আহমেদ। এ‌তে মৌলভীবাজার জেলা সদর ও শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে আইডিয়ার পক্ষে শুভেচ্ছা বক্তব্য দেন নাজিম আহমেদ। স্বাগত বক্তব্যে দ্যা কার্টার সেন্টারের পরিচালক লিয়েন ওয়েবস্টার বলেন, তথ্যের অভিগম্যতা সুশাসনের একটি মৌলিক স্তম্ভ। এটি নাগরিকদের সিদ্ধান্ত নিতে সচেতন করে। সরকারি কর্মকর্তাদের জবাবদিহি করতে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নিতে সহায়তা করে।

তিনি আরও বলেন, লিঙ্গ সমতা অর্জনের জন্য তথ্য অধিকার নিশ্চিতে জেন্ডার সংবেদনশীলতা অনেক গুরুত্বপূর্ণ। নারীর তথ্যে পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতার সম্মুখীন হয় বিভিন্ন উপায়ে এইসব এই প্রতিবন্ধকতা মোকাবেলায় প্রতিশ্রুতিবদ্ধ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন বলেন, তথ্য অধিকার, অসমতা দূর করে তথ্য প্রবাহ নিশ্চিত করে। তিনি দায়িত্বপ্রাপ্ত তথ্য প্রদানকারী কর্মকর্তাদের ধৈর্য সহকারে আবেদনগুলো পর্যালোচনা করতে এবং তথ্য অধিকার আইনের অধীনে নির্ধারিত পদ্ধতি এবং সময়সীমা অনুসরণ করে তথ্য সরবরাহ করতে অনুরোধ করেন।

প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব মো. মহিবুল হোসেন ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক চাঁদ মিয়া।

ট্যাগ: কর্মশালাশ্রীমঙ্গল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দায়িত্ব ছাড়লেন টাইগারদের সহকারী কোচ

পরবর্তী

বায়ুদূষণের শীর্ষে ঢাকা

পরবর্তী
সংগৃহীত

বায়ুদূষণের শীর্ষে ঢাকা

অবশেষে জিম্মি মুক্তির চুক্তিতে সম্মত ইসরায়েল

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ড ফেডারেশন অফ কনসালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ফেব্রুয়ারি 2, 2026

যাদের নিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে নামবে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

বাজারে আসছে জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট

ফেব্রুয়ারি 2, 2026

নিজেকে শয়তান মনে করি না: জেফ্রি এপস্টেইন

ফেব্রুয়ারি 2, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে শেখ হাসিনা বড় ফ্যাক্টর হলেও অপ্রতিরোধ্য নয়

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version