জনপদ

দুই ট্রেনের সংঘর্ষের এক ঘণ্টা পর নীলফামারীতে ট্রেন চলাচল স্বাভাবিক

নীলফামারীতে ট্রেনের সংঘর্ষের পর ট্রেনের ক্ষতিগ্রস্ত অংশ দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নীলফামারীতে দুই ট্রেনের সংঘর্ষের পর ট্রেনের ক্ষতিগ্রস্ত অংশ ও লোকজনের উপস্থিতি দেখা যাচ্ছে. Channel i News – চ্যানেল আই নিউজ

নীলফামারীর ডোমারের চিলাহাটিতে মিতালী এক্সপ্রেসের লাইট ইঞ্জিন ও খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষের ঘটনার এক ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার সকালে চিলাহাটি রেলওয়ে স্টেশনে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আহত হন ট্রেনের চালকসহ বেশ কজন যাত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনাগামী রূপসা এক্সপ্রেস চিলাহাটি পয়েন্ট ছেড়ে কিছুটা সামনে এসেই মিতালী এক্সপ্রেস ট্রেনের লাইট ইঞ্জিনের সঙ্গে সংঘর্ষ হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চিলাহাটি ফায়ার সার্ভিসের লিডার নুরে আলম সিদ্দিকি।

তিনি বলেন, ঘটনাস্থলে ট্রেনের চালক আহত হন। তাকে চিকিৎসার জন‍্য স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বিষয়:ট্রেন সংঘর্ষনীলফামারী
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…