চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের জেলা আমির আটক

এটিএম সামসুজ্জোহাএটিএম সামসুজ্জোহা
১:৫০ অপরাহ্ন ১১, ফেব্রুয়ারি ২০২৬
- টপ লিড নিউজ, জনপদ, ঠাকুরগাঁও
A A

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ব্যাগভর্তি বিপুল পরিমাণ নগদ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা বেলাল উদ্দিন প্রধানকে আটক করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সেনা হেফাজতে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে জেলা পুলিশ।

​পুলিশ সূত্রে জানা গেছে, মাওলানা বেলাল উদ্দিন আজ দুপুরে ঢাকা থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে ইমিগ্রেশন পুলিশ তাকে থামায়। তল্লাশিকালে তার কাছে থাকা একটি ব্যাগ থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেই ওই ব্যাগে ৫০ লাখ টাকা থাকার কথা স্বীকার করেন।

​নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। তার কাছে থাকা ব্যাগটি সবার উপস্থিতিতে খোলা হবে। আপাতত তাকে জিজ্ঞাসাবাদের জন্য সৈয়দপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী প্রক্রিয়ায় তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে।’

​এদিকে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার বেলাল হোসেন জানান, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। ঘটনার বিস্তারিত তথ্য পরে গণমাধ্যমকে জানানো হবে।

আটক বেলাল উদ্দিন প্রধান ঠাকুরগাঁও শহরের পূর্ব হাজীপাড়া (স্টেডিয়াম সংলগ্ন) এলাকার বাসিন্দা। তিনি পেশায় স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগী অধ্যাপক। নির্বাচনের মাত্র একদিন আগে বিপুল পরিমাণ নগদ অর্থসহ জেলা জামায়াতের শীর্ষ এই নেতা আটকের খবর ছড়িয়ে পড়লে ঠাকুরগাঁওয়ে জামায়াত-শিবির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এই বিষয়ে জেলা জামায়াতের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Jui  Banner Campaign
ট্যাগ: জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬জামায়াত নেতা আটকনীলফামারীবিমানবন্দরে ৫০ লাখ টাকা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

বাংলাদেশ ও তারেক রহমানকে মমতা ব্যানার্জির অভিনন্দন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হৃদয় জয় করেছি, আন্দোলন থামছে না: তাসনিম জারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

১৮ ফেব্রুয়ারির মধ্যে গঠিত হবে নতুন সরকার: রিজওয়ানা হাসান

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলন।

রাজশাহীতে নবনির্বাচিত এমপির জনসংযোগ

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জনগণের সমর্থনে বিএনপির বিজয়: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT