চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭ এপ্রিল বগুড়ায় বসছে সংগীতের মহাযজ্ঞ

টিএমএসএসের পৃষ্ঠপোষকতায় আরও চমকপ্রদ ২০তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৬ অপরাহ্ন ০৫, মার্চ ২০২৬
- সেমি লিড, বিনোদন
A A

সাফল্যের ধারাবাহিকতায় ২০তম ‘টিএমএসএস–চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫’-এর জাঁকজমকপূর্ণ আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে ৭ এপ্রিল। এবার অ্যাওয়ার্ড অনুষ্ঠানের স্থান বগুড়ার ফাইভ স্টার হোটেল এন্ড রিসোর্ট মন ইন।

এ উপলক্ষে বৃহস্পতিবার (৫মার্চ) দুপুরে চ্যানেল আইয়ের স্টুডিওতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে জানানো হয়, আজীবন সম্মাননাসহ মোট ১৯টি বিভাগে এ পুরস্কার প্রদান করা হবে।

দক্ষিণ এশিয়ার জাঁকজমকপূর্ণ ও একমাত্র এই মিউজিক অ্যাওয়ার্ড আয়োজনে উপস্থিত থাকবেন দেশবরেণ্য প্রবীণ ও নবীন সংগীতশিল্পী ও সংগীত সংশ্লিষ্ট মানুষেরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম লি. চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, টিএমএসএস-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক আশোকা ফেলো অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, শিল্পী মো. খুরশীদ আলম, রফিকুল আলম, টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস এর প্রকল্প পরিচালক রাজু আলিম, আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমানসহ অনেকে।

ফরিদুর রেজা সাগর বলেন, এবার আয়োজন হতে যাচ্ছে বগুড়াতে। এটি বাংলাদেশের একমাত্র জেলা যেখান থেকে তিনজন প্রধানমন্ত্রী পেয়েছি। তারমধ্যে বর্তমান প্রধানমন্ত্রীও রয়েছেন। তাদের সম্মানটা আমাদের রাখতে হবে। এই আয়োজন সফল করতে হলে সবার আন্তরিক সহযোগিতা লাগবে। আয়োজনটি সফল করতে টিএমএসএস আমাদের পাশে আছে। তাদের প্রতি কৃতজ্ঞতা।

শাইখ সিরাজ বলেন, সমাজে সুস্থ সংগীতের বিকাশের জন্য আজ থেকে প্রায় ২০ বছর আগে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের আয়োজন করেছিল। যাতে করে নতুন শিল্পীরা মিউজিকে আসতে অনুপ্রাণিত হন। আশা করছি, অন্যান্য বারের চেয়ে আমাদের এবারের টিএমএসএস–চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫ আরও চমকিত এবং উল্লাসিত হবে।

Reneta

টিএমএসএস-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহি পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম বলেন, আমরা দেশের অনেক সেক্টরে কাজ করে যাচ্ছি। কিন্তু আমাদের শুভানুধ্যায়ীরা বলে থাকেন, আমরা কেন প্রচারে আসি না! আমাদের মূলমন্ত্র হচ্ছে, আন্তরিকতাই সম্পদ, সততাই সম্ভার। এ কারণে আমরা চ্যানেল আইয়ের মতো দেশ ও আন্তর্জাতিকভাবে সমাদৃত একটি মিডিয়ার সঙ্গে যুক্ত হয়েছি। আশা করছি চ্যানেল আইয়ের সঙ্গে আমাদের পথচলা অত্যন্ত সুন্দর ও মসৃণ হবে। এই আয়োজনে আমাদের রাখার জন্য চ্যানেল আই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।

সংগীত শিল্পী রফিকুল আলম বলেন, বিগত ২০ বছর ধরে মিউজিক নিয়ে এত বড় অ্যাওয়ার্ড অনুষ্ঠান চ্যানেল আই ছাড়া দক্ষিণ এশিয়াতে কেউ করেনি। এ ক্ষেত্রে চ্যানেল আই অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। আশা করবো, রাজনৈতিকসহ পৃথিবীতে বিভিন্ন সংকট থাকলেও আগামীতে চ্যানেল আই এমন মিউজিক অ্যাওয়ার্ড থামাবে না।

সংবাদ সম্মেলনে জানানো হয় ২০২৪ সালের সিডি, ডিভিডি ও অনলাইনে রিলিজকৃত প্রায় সকল গানের মধ্য থেকে টিএমএসএস–চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫- পুরস্কার প্রদান করা হবে।

প্রতি বছরের মতো এবারও দেশের শীর্ষ সংগীতজ্ঞ এবং বিচারক হিসেবে সংশ্লিষ্ট ব্যক্তিরা এই বিচারকার্য সম্পন্ন করবেন।

২০তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫-এর এই আয়োজন প্রধান পৃষ্ঠপোষক হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান টিএমএসএস। হসপিটালিটি পার্টনার হিসেবে সংযুক্ত আছে নান্দনিক পাঁচ তারকা হোটেল এন্ড রিসোর্ট মনো ইন। প্রিন্ট মিডিয়া পার্টনার আনন্দ আলো, এভিয়েশন পার্টনার ইমপ্রেস এভিয়েশন লিমিটেড, অনলাইন পার্টনার চ্যানেল আই অনলাইন, রেডিও পার্টনার রেডিও ভূমি ৯২.৮ এফএম এবং ওটিটি পার্টনার আইস্ক্রিন।

সংগীত নিয়ে আয়োজন চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫-এ যেসব ক্যাটাগরি থাকছে সেগুলো হচ্ছে

আধুনিক গান – শ্রেষ্ঠ শিল্পী, আধুনিক গান – শ্রেষ্ঠ সুরকার, আধুনিক গান – শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ ব্যান্ড, শ্রেষ্ঠ উঠতি ইঞ্জিনিয়ার, শ্রেষ্ঠ দ্বৈত সংগীত শিল্পী (২টি), শ্রেষ্ঠ লোক সংগীতশিল্পী (পল্লীগীতি ও মরমী), চলচ্চিত্র গান – শ্রেষ্ঠ শিল্পী, চলচ্চিত্র গান – শ্রেষ্ঠ সুরকার, চলচ্চিত্র গান – শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ মিউজিক ভিডিও – নির্মাতা, শ্রেষ্ঠ নজরুল সংগীতশিল্পী, শ্রেষ্ঠ রবীন্দ্রসংগীত, শ্রেষ্ঠ নবাগত শিল্পী, শ্রেষ্ঠ অডিও কোম্পানি, অনলাইন ভিউ (আধুনিক গান) – শ্রেষ্ঠ শিল্পী, অনলাইন ভিউ (চলচ্চিত্রের গান) – শ্রেষ্ঠ শিল্পী, অনলাইন ভিউ (লোকসংগীত শিল্পী) – শ্রেষ্ঠ শিল্পী, আজীবন সম্মাননা এবং বিশেষ সম্মাননা – ২টি।

সুস্থ সংগীতের উৎকর্ষ সাধন-এই লক্ষ্যকে সামনে রেখে দেশের সুস্থ ধারার সংগীতকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ২০০৪ সাল থেকে শুরু হয়েছিল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস।

এই মহৎ উদ্যোগ দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলে এবং বিভিন্ন কলাকুশলীদের কাছ থেকে অর্জন করেছে বিপুল প্রশংসা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমপ্রেস টেলিফিল্ম লি.চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরটিএমএসএস-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক আশোকা ফেলো অধ্যাপিকা ড. হোসনে আরা বেগমটিএমএসএস–চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজমম ইন হোটেলরফিকুল আলমলিড বিনোদনশিল্পী মো. খুরশীদ আলম
শেয়ারTweetPin

সর্বশেষ

৭ এপ্রিল বগুড়ায় বসছে সংগীতের মহাযজ্ঞ

মার্চ ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

তুরস্কে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা অস্বীকার করল ইরান

মার্চ ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ইসরায়েল-যুক্তরাষ্ট্র হামলা না করলে কি ইরান পারমাণবিক অস্ত্র পেয়ে যেত?

মার্চ ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদের অফারে সিঙ্গাপুর নিয়ে যাচ্ছে শাওমি

মার্চ ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথম সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণে ফ্যামিলি কার্ডের আপডেট থাকবে: তথ্যমন্ত্রী

মার্চ ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT