চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুলাইয়ের প্রথম দুই দিনে ‘পোহালে শর্বরী’র চার প্রদর্শনী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
2:22 অপরাহ্ন 27, জুন 2022
বিনোদন
A A
Advertisements

দেশের পথিকৃৎ নাট্যদল ‘থিয়েটার’ মঞ্চে নিয়ে আসছে নতুন নাটক ‘পোহালে শর্বরী’। আগামী শুক্র ও শনিবার (০১ ও ২ জুলাই) জাতীয় নাট্যশালায় বিকেল সাড়ে ৫ টা ও সন্ধ্যা সাড়ে ৭ টায় পরপর দুই দিন চারটি প্রদর্শনীর মাধ্যমে নাটকটির যাত্রা শুরু হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে নাট্যদল থিয়েটার। 

হিন্দি ভাষার সাহিত্যিক সুরেন্দ্র বর্মার রচনা থেকে নাটকটি অনুবাদ করেছেন অংশুমান ভৌমিক। নির্দেশনা দিচ্ছেন রামেন্দু মজুমদার এবং সংযুক্ত নির্দেশনায় আছেন ত্রপা মজুমদার। নাটকটির পোশাক পরিকল্পনা করছেন স্বাধীনতা পুরস্কারজয়ী অভিনয়শিল্পী ফেরদৌসী মজুমদার।

এছাড়া মঞ্চ, আলো ও সামগ্রী পরিকল্পনা করছেন পলাশ হেন্ড্রি সেন, আবহ সংগীত পরিকল্পনায় তানভীর আলম সজীব, কোরিওগ্রাফি পরিকল্পনায় স্নাতা শাহরীন, রূপসজ্জায় শুভাশীষ দত্ত তন্ময়।

নির্দেশক রামেন্দু মজুমদার বলেন, ‘বিষয়বস্তুর জন্যই আমরা এই নাটকটি মঞ্চে আনতে উৎসাহিত হয়েছি। কারণ নারীর অবস্থান আমরা আমাদের একাধিক নাটকে তুলে ধরার চেষ্টা করেছি। মহাভারতের ‘মাধবী’ থেকে আমাদের কালের ‘কোকিলারা’ কেবল পুরুষের প্রয়োজনেই ব্যবহৃত হয়েছে। তেমনি দেড়-দু’হাজার বছরের আশেপাশে এক কালখণ্ডে রাজবংশের উত্তরাধিকারের সংকটে নারীকে তার কামনা-বাসনার কোনো মূল্য না দিয়ে নিছক সন্তান উৎপাদনের যন্ত্র হিসেবে বিবেচনা করার এক কাহিনী বিধৃত হয়েছে এ নাটকে। তার পাশাপাশি রয়েছে ধর্মের অনুশাসন ও রাজনীতির কূট কৌশল- যার শিকার হয়েছে একইভাবে পুরুষও।’

নাটকের মহড়ার অভিজ্ঞতা জানাতে গিয়ে রামেন্দু মজুমদার বলেন, ‘এ নাটকের কাজ শুরু করেছিলাম দু’বছরের বেশি সময় আগে। কিন্তু করোনা মহামারির কারণে মাঝে প্রস্তুতি থেমে যায়। নাটকটির প্রতিটি চরিত্রের জন্য আমরা দু’জন করে অভিনেতা তৈরি করেছি। ফলে একদিকে যেমন দলের বেশি কর্মী কাজের সুযোগ পেয়েছেন, অন্যদিকে তেমনি কারো সমস্যার কারণে যেন প্রদর্শনী থেমে না যায়, সেটিও বিবেচনায় রাখা হয়েছে।’

নাটকটিতে অভিনয় করবেন গুলশান আরা, মাহমুদা আক্তার লিটা, নাজমুন নাহার নাজু, সামিয়া মহসীন, আপন আহসান, নূর-এ- খোদা মাশুক সিদ্দীকি, শেকানুল ইসলাম শাহী, মুশফিকুর রহমান, সামিরুল আহসান, তানভীর হোসেন সামদানী, তানভীন সুইটি, তানজুম আরা পল্লী, রাশেদুর রহমান, রবিন বসাক, ত্রপা মজুমদার, জোয়ারদার সাইফ, প্রমুখ।

থিয়েটার নাট্যদল সূত্রে জানা গেছে, দর্শনীর বিনিময়ে দুই দিনে এই নাটকের চারটি প্রদর্শনীর অগ্রিম টিকেটের জন্য- ০১৫৫৬৩৪০৫৭৪ (বিকাশ) এই নম্বরে যোগাযোগ করতে হবে।

ট্যাগ: গুলশান আরাতানজুম আরা পল্লীতানভীন সুইটিত্রপা মজুমদারথিয়েটারমুশফিকুর রহমানলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভুটানের তরুণদের কারিগরি কর্মদক্ষতা উন্নয়নে ফেয়ার গ্রুপ

পরবর্তী

এফডিসিতে রিয়াজ ফেরদৌস নিপুণদের আনন্দ মিছিল

পরবর্তী

এফডিসিতে রিয়াজ ফেরদৌস নিপুণদের আনন্দ মিছিল

ছাত্রের বিরুদ্ধে শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডিএনসিসির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ফেব্রুয়ারি 1, 2026

বিসিবিতে গণমাধ্যমের উপর ‘বিধিনিষেধ’, প্রতিবাদ বিএসজেএ ও বিএসপিএর

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: শেরপুর শহরের পৌরমাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

দল-মত-ধর্মের সবাইকে একত্রিত করে ফুলের বাগান বানাতে চান জামায়াত আমির

ফেব্রুয়ারি 1, 2026

বাবা হারালেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল

ফেব্রুয়ারি 1, 2026
এক্স একাউন্ট হ্যাকিং: কীভাবে ঘটে আর কীভাবে বাঁচবেন

এক্স একাউন্ট হ্যাকিং: কীভাবে ঘটে আর কীভাবে বাঁচবেন

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version