চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘূর্ণিঝড় ‘সিত্রাং’-এর অগ্রভাগ বাংলাদেশ উপকূলে আঘাত করেছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
9:14 অপরাহ্ন 24, অক্টোবর 2022
বাংলাদেশ
A A
Advertisements

‘ঘূর্ণিঝড় ‘সিত্রাং’-এর অগ্রভাগ বাংলাদেশ উপকূলে আঘাত হানা শুরু করেছে। ঘন্টায় ৯০ থেকে ৯৫ কিলোমিটার বেগে বইছে বাতাস।

ঘূর্ণিঝড়ের অবস্থান বিশ্লেষণ করে আবহাওয়া অফিস বলছে, মধ্যরাতে সিত্রাং-এর কেন্দ্রটি পটুয়াখালীর খেপুপাড়ার দিক থেকে চট্টগ্রাম ও বরিশাল অঞ্চলের ওপর দিয়ে বাংলাদেশ উপকূল অতিক্রম করবে।

ঘূর্ণিঝড় সিত্রাং আরও উত্তর-পশ্চিম দিকে সরে বাংলাদেশ উপকূলের দিকে ধেয়ে আসছে। সর্বশেষ তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আবহাওয়া অফিস বলছে, ‘সিত্রাং’ ঘন্টায় বিশ কিলোমিটার বেগে বঙ্গোপসাগর সংলগ্ন উপকূলের দিকে এসে ক্রমেই ঘণীভূত হচ্ছে।

আবহাওয়া অফিসের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের উপ-পরিচালক মো ছানাউল হক মণ্ডল জানিয়েছেন: ৬ থেকে ৮ ঘণ্টা সময় নিয়ে ভোররাত নাগাদ খেপুপাড়ার কাছ দিয়ে ঘূর্ণিঝড়ের কেন্দ্রটি চট্টগ্রাম ও বরিশাল অঞ্চল দিয়ে বাংলাদেশ উপকূল অতিক্রম করবে।

তবে ঘূর্ণিঝড়টি যদি আরও উত্তর পশ্চিম দিকে সরে এসে ঘনীভূত হয় তবে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ইতোমধ্যে সিত্রাংয়ের প্রভাবে সারাদেশে বৃষ্টি ও ঝড়ো আবহাওয়া বিরাজ করছে।

আগামী ৪৮ ঘন্টা উপকূলীয় জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজারে দীর্ঘস্থায়ী বৃষ্টিতে পাহাড়ধসের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। অমাবস্যার জোয়ারের সাথে ‘ঘূর্ণিঝড় সিত্রাং’-এর কারণে স্বাভাবিকের চেয়ে জ্বলোচ্ছ্বাসের উচ্চতা ৫ থেকে ৮ ফুট বেশি হবে বলে আশঙ্কা রয়েছে।

ট্যাগ: ঘূর্ণিঝড় সিত্রাংসিত্রাং
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নয়টি ডলফিন অভয়ারণ্য ঘোষণা

পরবর্তী

দলের ভাবনায় হ্যাটট্রিকের লোভ সামলেছেন তাসকিন

পরবর্তী

দলের ভাবনায় হ্যাটট্রিকের লোভ সামলেছেন তাসকিন

সাটা‘২২ পুরস্কার জিতে নিল ‘দ্যা প্যালেস’

সর্বশেষ

ক্ষমতাই তাকে অনুসরণ করে…

ফেব্রুয়ারি 2, 2026

বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কট, যা বলল আইসিসি

ফেব্রুয়ারি 2, 2026

৯ জনের ভায়োকানোর বিপক্ষে জয় পেল রিয়াল

ফেব্রুয়ারি 1, 2026

অস্ট্রেলিয়াকে রেকর্ড ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version