বাংলাদেশ

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ দাবি

বাংলাদেশের সংসদে বাণিজ্যমন্ত্রী বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সংসদে বাণিজ্যমন্ত্রী দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য পদত্যাগের দাবি তুলেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়ের ব্যর্থতার দায়ে মন্ত্রীর পদত্যাগ দাবী করেছেন জাতীয় পার্টি এবং গণফোরামের সংসদ সদস্যরা। এর জবাবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সমালোচনাকারীদের মন্ত্রণালয় চালানোর দায়িত্ব নেয়ার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন।

সোমবার (২৬ জুন) সংসদের বাজেট পাসের আলোচনায় বিষয়টি নিয়ে সাময়িক উত্তেজনা ছড়ায় সংসদে। এমপি মোকাব্বির খান প্রশ্ন তোলেন, সিন্ডিকেট বাণিজ্যমন্ত্রীকে পদে রেখেছে কিনা।

সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী বাণিজ্যমন্ত্রীর কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন এবং সিন্ডিকেট ভেঙে দেয়ার দাবি জানান। তিনি বলেন, তদারকির অভাবে বাজারে ভেজাল ও নিম্নমানের পণ্য বিক্রি হচ্ছে।

সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারি বলেন, সরকারের বাজেট বাড়ছে কিন্তু সংসারের বাজেট কমছে। অনেক দেশ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে পারলেও বাংলাদেশ পারছে না।

সরকারের ভেতরে দাম বৃদ্ধির সিন্ডিকেট থাকলে তা ভেঙে দেয়ার দাবি জানান শামিম হায়দার পাটোয়ারি।

বিষয়:পদত্যাগ দাবিবাণিজ্যমন্ত্রী টিপু মুনশি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…