স্বাস্থ্য

নিয়োগের পরদিনই স্বাস্থ্যের নতুন ডিজি ও অতিরিক্ত ডিজির পদত্যাগ দাবি

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. রোবেদ আমীন বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ডা. রোবেদ আমীন একটি সভায় বক্তৃতা দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত নতুন মহাপরিচালক হিসেবে অধ্যাপক ডা. রোবেদ আমীনকে নিয়োগের পরদিন তার অপসারণ চেয়ে বিক্ষোভ করেছে একদল চিকিৎসক।

সোমবার (১৯ আগস্ট) সকালে রাজধানীর টিবি গেইট সংলগ্ন নতুন স্বাস্থ্য ভবনে চিকিৎসকদের বিক্ষোভ মুখে স্বাস্থ্য অধিদপ্তরে প্রবেশ করতে পারেননি তিনি। চিকিৎসকদের বিক্ষোভের কারণে স্বাস্থ্য উপদেষ্টাসহ নতুন ভারপ্রাপ্ত মাপরিচালকসহ সংশ্লিষ্টরা মহাখালির কোভিড-১৯ এর চিকিৎসায় নির্ধারিত ডিএনসিসি হাসপাতালে যান। সেখানে স্বাস্থ্য উপেদষ্টা নুরজাহান বেগমের উপস্থিতিতে একদল চিকিৎসক ভারপ্রাপ্ত মহাপরিচালক এবং অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবীরের পদত্যাগ চেয়ে বিক্ষোভ করে। ফলে স্বাস্থ্য উপদেষ্টা ঘটনাস্থল ডিএসসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতাল ত্যাগ করেন।

যাবার সময় তিনি বিক্ষোভকারী চিকিৎসকদের ৫-৬ সদস্যদের নিয়ে মিটিং করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেছেন বলেও জানান প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টরা।

ডিএনসিসি হাসপাতালে কর্তৃপক্ষ বলছে, রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র আন্দোলনে আহতদের ডিএসসিসি হাসপাতালে রেখে চিকিৎসার বিষয়ে মিটিং করতে এসেছিলেন স্বাস্থ্য উপদেষ্টা। এসময় নতুন ডিজি ছাড়াও সদ্য সাবেক ডিজি বিশেষজ্ঞ সার্জন অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম এবং ডিএনসিসির উপ পরিচালক ডা. মোহাম্মদ মোমিনুন রহমান উপস্থিত ছিলেন।

বিষয়:চিকিৎসকদের বিক্ষোভপদত্যাগ দাবিস্বাস্থ অধিদপ্তর
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…