চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণভোট: ব্যালটে থাকা চারটি প্রস্তাবের খসড়া চূড়ান্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
3:06 অপরাহ্ন 18, নভেম্বর 2025
- সেমি লিড, বাংলাদেশ
A A
Advertisements

আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটের ব্যালটে সংবিধান সংস্কারসহ যে চারটি গুরুত্বপূর্ণ প্রস্তাব রাখা হবে, তার খসড়া চূড়ান্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত পোস্টে এই তথ্য জানানো হয়। ব্যালটের প্রস্তাবগুলোর জন্য গণভোটে ভোটারদের সামনে রাখা হবে একটি মূল প্রশ্ন।

মূল প্রশ্নটি হলো, আপনি কি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং জুলাই সনদে উল্লেখিত সংবিধান সংস্কার-সংক্রান্ত প্রস্তাবগুলোর প্রতি সম্মতি প্রদান করছেন?

এই প্রশ্নের অন্তর্ভুক্ত চারটি প্রস্তাব হলো—

ক) নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে।

খ) পরবর্তী সংসদ হবে দুই কক্ষবিশিষ্ট। দলগুলোর মোট প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্যের একটি উচ্চকক্ষ তৈরি করা হবে। সংবিধান সংশোধনের জন্য এই উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সমর্থন প্রয়োজন হবে।

গ) সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা এবং স্থানীয় সরকারসহ জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে গৃহীত ৩০টি সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে নির্বাচনোত্তর সরকার বাধ্য থাকবে।

ঘ) জুলাই সনদে উল্লেখিত অন্যান্য সংস্কারও রাজনৈতিক দলগুলোর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করা হবে।

ছবি: প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ

ব্যালটে পৃথক প্রশ্ন না রেখে উপরোক্ত চার বিষয়ের ওপর সম্মিলিতভাবে ভোট নেওয়া হবে। ভোটাররা একটিমাত্র প্রশ্নের বিপরীতে ‘হ্যাঁ’ বা ‘না’ চিহ্ন দিয়ে নিজেদের মতামত প্রদান করবেন।

গণভোট আয়োজনকে সরকার দেশের রাজনৈতিক সংস্কার প্রক্রিয়ার ‘গুরুত্বপূর্ণ ধাপ’ হিসেবে গণ্য করছে।

ট্যাগ: গণভোটনির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাতীয় নির্বাচনে স্পর্শকাতর কেন্দ্রে বডি ক্যামেরা, ১৭ হাজার শটগান কেনার সিদ্ধান্ত

পরবর্তী

হাঙ্গেরিতে আলো ছড়াচ্ছেন অভিনেতা মুরাদপুত্র তাসিফ

পরবর্তী

হাঙ্গেরিতে আলো ছড়াচ্ছেন অভিনেতা মুরাদপুত্র তাসিফ

জুলাইয়ের আবহ ফেরাতে ডিসেম্বরে কনসার্ট, থাকবেন আতিফ আসলাম

সর্বশেষ

ক্ষমতাই তাকে অনুসরণ করে…

ফেব্রুয়ারি 2, 2026

বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কট, যা বলল আইসিসি

ফেব্রুয়ারি 2, 2026

৯ জনের ভায়োকানোর বিপক্ষে জয় পেল রিয়াল

ফেব্রুয়ারি 1, 2026

অস্ট্রেলিয়াকে রেকর্ড ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version