অর্থনীতি

১২ কেজি এলপিজির দাম বাড়ল ৭৯ টাকা

এলপিজি গ্যাসের বোতল ও পাইপলাইন, বাংলাদেশে গ্যাসের দাম বাড়ার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এলপিজি গ্যাসের বোতল ও পাইপলাইন, বাংলাদেশে গ্যাসের দাম বাড়ার প্রভাব দেখানো হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ১২ কেজির এলপিজি  সিলিন্ডারের দাম ৭৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও অটো গ্যাস প্রতি লিটারের দাম নির্ধারণ করা হয়েছে ৬২ দশমিক ৫৪ টাকা।

সোমবার (২ অক্টোবর) টিসিবি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বিইআরসি’র পক্ষ থেকে জানানো হয়েছে, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১১৩ টাকা ৬১ পয়সা সমন্বয় করা হয়েছে। এছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির ভোক্তা পর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১০৯ টাকা ৭৯ পয়সা সমন্বয় করা হয়েছে। এছাড়া ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম মূসকসহ প্রতি লিটারের মূল্য ৬২ টাকা ৫৪ পয়সা সমন্বয় করা হয়েছে।

বিইআরসি জানায়, নতুন দাম  সোমবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

বিষয়:গ্যাসবিইআরসিসিলিন্ডার
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…