অর্থনীতি

আবারও কমল এলপিজির দাম

আবারও কমল এলপিজির দাম

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমানো হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) নতুন দাম ঘোষণা করে বিইআরসি। এর ফলে ১২ কেজির সিলিন্ডারের খুচরা মূল্য ১ হাজার ৫৯৮ টাকা থেকে কমে ১ হাজার ৫৮৫ টাকা হয়েছে।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ৫.৫ কেজি সিলিন্ডারের মূল্য ৭২৭ টাকা, ১২.৫ কেজি ১ হাজার ৬৫২ টাকা, ১৫ কেজি ১ হাজার ৯৮২ টাকা, ১৬ কেজি ২ হাজার ১১৪ টাকা, ১৮ কেজি ২ হাজার ৩৭৮ টাকা, ২০ কেজি ২ হাজার ৬৪২ টাকা এবং ২২ কেজি ২ হাজার ৯০৭ টাকা।

এ ছাড়া ২৫ কেজির সিলিন্ডার ৩ হাজার ৩০৩ টাকা, ৩০ কেজি ৩ হাজার ৯৬৪ টাকা, ৩৩ কেজি ৪ হাজার ৩৬০ টাকা, ৩৫ কেজি ৪ হাজার ৬২৪ টাকা এবং ৪৫ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৯৪৫ টাকা।

বিইআরসি জানিয়েছে, নতুন এ দাম বুধবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত দাম বহাল থাকবে।

আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে এলপিজি ও অটোগ্যাসের দাম পুনর্নির্ধারণ করে থাকে বিইআরসি।

বিষয়:এলপিজির দামবাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনবিইআরসি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…