অপরাধ

ধর্ষণের অভিযোগে মারধরের শিকার সেই কিশোরের অবস্থা স্থিতিশীল

জনসমাগমে ভিড়ের মধ্যে অনেক মানুষ ছবি তুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অসংখ্য মানুষ ভিড়ের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, কিছু মানুষ ছবি তুলছে, একটি গাড়ি দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে মারধরের শিকার অভিযুক্ত কিশোর রবিউল হাসান ওরফে জান মিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। মারধরের শিকার কিশোরের মৃত্যু হয়েছে বলে গুজব ছড়িয়েছিল সামজিক মাধ্যমে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার শিশির কুমার ঘোষ এ তথ্য জানান।

মেডিকেল অফিসার শিশির কুমার ঘোষ বলেন, রোগীর ব্রেনে রক্তক্ষরণ জাতীয় ইনজুরি নাই। তবে এখনও পুরোপুরি শঙ্কামুক্ত একথা বলা যাবে না।

অভিযুক্ত কিশোর রবিউল হাসান ওরফে জান মিয়া বলেন, আমি নির্দোষ, শুধু সন্দেহের বশে আমাকে মারধর করা হয়েছে দাবি।

মঙ্গলবার (১৮ মার্চ) রাতে খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে জান মিয়া নামে এক তরুণ গণপিটুনির শিকার হয়। পুলিশ খবর পেয়ে জান মিয়াকে আটক করে থানায় নিয়ে আসছিল। পরে খিলক্ষেত বাজার এলাকায় এলে বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়িতে হামলা চালায়। এতে পুলিশের সাত সদস্য আহত হন।

বিষয়:খিলক্ষেতজান মিয়াধর্ষণের অভিযোগমারধরের শিকার সেই কিশোরশারীরিক অবস্থা স্থিতিশীল
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…