চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন ভার্সনে ‘বয়াম পাখি’, সঙ্গে জেফার!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
4:15 অপরাহ্ন 19, মার্চ 2025
বিনোদন
A A
Advertisements

জেফার রহমান কি ‘অ্যালেন স্বপন’–এর নতুন ‘বৈয়াম পাখি’? গানে গানে অ্যালেন স্বপন এমন বাসনার কথা জানালেও তা একদম নাকচ করে দিয়েছেন জেফার। বলেছেন, ‘আমি বৈয়ম পাখি নই’। গানে এই দ্বন্দ্ব হয়তো থাকবে আরও কিছুদিন। আসছে ঈদুল ফিতরে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে সিরিজটি মুক্তির পর পরিষ্কার হতে পারবেন দর্শক–শ্রোতারা।

১৯ মার্চ বিকেলে প্রকাশ পেয়েছে চরকি অরিজিনাল সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’ এর গান ’বৈয়াম পাখি ২.০’। নতুন ভার্সনের এই গানটির মাধ্যমে চরকি আনুষ্ঠানিকভাবে জানালো, সিরিজটিতে যুক্ত হয়েছেন জেফার। তিনি শুধু গানটিতে কণ্ঠই দেননি, করেছেন অভিনয়ও। এর আগে চরকি অরিজিনাল ফিল্ম ‘মনোগামী’তে অভিনয় করেন জেফার। এবার প্রথমবারের মতো তাকে দেখা যাবে চরকির অরিজিনাল সিরিজে।

‘অ্যালেন স্বপন’ সিরিজ এবং চরিত্রটি নিয়ে আগে থেকেই জানা ছিল জেফারের। ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’ সিরিজটির নির্মাতা শিহাব শাহীন যখন অভিনয়ের জন্য জেফারকে অফার করেন, তখন আর বেশি ভাবতে হয়নি তার। জেফারের মতে, ‘ইন্টারেস্টিং চরিত্র হলে আমি অবশ্যই অভিনয় করতে রাজি।’ কিন্তু তিনি যেহেতু গানের মানুষ, তাই গানকে বাদ দিতে পারেননি। ‘বৈয়াম পাখি ২.০’ গানে কণ্ঠও দিয়েছেন।

‘বৈয়াম পাখি ২.০’ গানটি মূলত ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজের ’বৈয়াম পাখি’ গানের নতুন ভার্সন। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছিলেন অ্যালেন স্বপন চরিত্রে অভিনয় করা নাসির উদ্দিন খান। নতুন ভার্সনে তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন জেফার। খৈয়াম শানু সন্ধির সুর ও সংগীতায়োজনে গানটি লিখেছেন খৈয়াম শানু সন্ধি, ম্যাক্স রহমান ও শেখ কোরাশানী।

জেফারের কণ্ঠে লাইনগুলো এমন– ‘আমাকে তো ধরা যায় না, আমি চিকি–চিকি মাইয়া/রুই কাতলা ডুইবা গেল, তুমি কোন চাটগাইয়া’। মজা করেই জেফারের কাছে জানতে চাওয়া হয়েছিল, এখানে ‘চিকি–চিকি’ মানে কী? তিনিও খুব চালাকি করে বললেন, ‘চিকি–চিকির মানে জানতে হলে সিরিজ দেখতে হবে।’

গানটিতে যুক্ত হওয়ার কারণ জানিয়ে জেফার বলেন, ‘গানটি একজন গ্যাংস্টারের কণ্ঠে শুনেছে সবাই। সেখানে তার বেপরোয়া ভাবটা উঠে এসেছে। এবার তাকে একজন চ্যালেঞ্জ করছে এবং তিনি একজন নারী। ব্যাপারটা ভালো লেগেছে জন্যই গানটিতে যুক্ত হওয়া।’

স্টপ মোশনের ধারণা থেকে বানানো অ্যানিমেশন দিয়ে নির্মিত হয়েছে ‘বৈয়াম পাখি ২.০’ এর ভিডিও। টু–ডি, থ্রি–ডি অ্যানিমেশনের কাজও আছে এখানে। গানটির সুর ও কথার মতো ভিডিওটিও দর্শকদের মজা দেবে বলে মনে করে চরকি কর্তৃপক্ষ।

গানটির আরেকটি অংশে জেফারের কণ্ঠে শোনা যায়, ‘আশে পাশে সবাই থাকে, সাবাই খোঁজে মজা/আমি থাকি আমার মতো, আমায় জায়না বোঝা’। লাইনটির মতোই নাকি জেফারের চরিত্র। অভিনেত্রী বলেন, ‘আমার চরিত্রটির অনেকগুলো লেয়ার আছে, অনেকগুলো দিক আছে। এক কথায় চরিত্রটিকে বর্ণনা করা কঠিন।’

‘বৈয়াম পাখি’ দ্বিতীয় ভার্সন প্রকাশের দিনে প্রথম গানটি তৈরীর গল্প বলেছেন খৈয়াম সানু সন্ধি। তিনি গানটির দুটি ভার্সনেরই সুরকার ও সংগীতায়োজক। সন্ধি বলেন,“চরকি অরিজিনাল সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’– এর ব্যাকগ্রাউন্ড মিউজিক করার সময় একটি লাইন বার বার মনে পরছিল। আনমনেই লাইনটি আওড়াচ্ছিলাম কয়েকদিন। পরে সেই একটি লাইনকে আশ্রয় করে তৈরি হয় ‘বৈয়াম পাখি’ গানটি। ‘তৈ তৈ তৈ তৈ তৈ, আমার বৈয়ম পাখি কই’– লাইনটি মূলত সংলাপ হিসেবেই ছিল সিরিজটিতে।”

নতুন ভার্সন নিয়ে সন্ধি বলেন, ‘বৈয়াম পাখি গানটা কিন্তু মজার জন্য। এটা একটা ফান সং। অ্যালেন স্বপন চরিত্রটা একটা মন্দ চরিত্র। অন্যদিকে জেফার খুব কনফিডেন্ট ও বোল্ড। এই দুটি চরিত্রের একে–অপরের উপর প্রভাব বিস্তার করার প্রচেষ্টাকেই আমরা এবার গান হিসেবে নিয়ে আসার চেষ্টা করেছি।’

২০২২ সালের ঈদুল আজহায় মুক্তি পায় আলোচিত চরকি অরিজিনাল সিরিজ ‘সিন্ডিকেট’। তারই চরিত্র ছিল অ্যালেন স্বপন। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় দেওয়া বেশ কিছু সংলাপ ও দারুণ অভিনয় দিয়ে চরিত্রটি পায় দর্শকপ্রিয়তা। ২০২৩ সালে মুক্তি পায় ‘মাইশেলফ অ্যালেন স্বপন’– এর প্রথম সিজন। প্রথম সিজনের রাফিয়াত রশিদ মিথিলা, আইমন শিমলা, ফরহাদ লিমন, অর্ণব ত্রিপুরা অভিনয় করেছেন দ্বিতীয় সিজনে।

ট্যাগ: ওসিরিজজেফারনাসির উদ্দিন খানবৈয়াম পাখিমাইশেলফ অ্যালেন স্বপনমিথিলালিড বিনোদনশিহাব শাহীনসিনেমাসিরিজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘মা, আমি মরতে চাই’, মানসিক আঘাতে জর্জরিত গাজার শিশুরা

পরবর্তী

‘সরলতার প্রতিমা’র খালিদ স্মরণে গাইলেন টিনা রাসেল

পরবর্তী

‘সরলতার প্রতিমা’র খালিদ স্মরণে গাইলেন টিনা রাসেল

দেশের ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে: বাণিজ্য উপদেষ্টা

সর্বশেষ

এমআইএসটির শিক্ষার্থী আবু নাঈম

পদ্মা নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ এমআইএসটি শিক্ষার্থী নাঈম

ফেব্রুয়ারি 1, 2026

বিশ্বকাপ না খেললে ৪ দলের টুর্নামেন্ট আয়োজন করবে পাকিস্তান

ফেব্রুয়ারি 1, 2026
আয়াতুল্লাহ আলী খামেনি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি কোলাজ: চ্যানেল আই

যুক্তরাষ্ট্র-ইরান মুখোমুখি, যেকোনো সময় হামলার শঙ্কা

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে ভোট চাইলেন শর্মিলা রহমান

ফেব্রুয়ারি 1, 2026

জোকোভিচকে ইতিহাস গড়তে না দিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন আলকারাজ

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version