চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাংলাদেশকে সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ ইইউ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
9:53 অপরাহ্ন 30, মার্চ 2023
অর্থনীতি
A A
Advertisements

বাংলাদেশ ও ইউরোপিয়ান ইউনিয়নের কূটনৈতিক সম্পর্কের/অংশীদারিত্বের ৫০ বছর পূর্তিকালে ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য এবং ইউরোপিয়ান কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের ভূয়সী প্রশংসা করেছেন।

এছাড়া স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে টেকসই ও মসৃণভাবে উত্তরণের জন্য বাংলাদেশকে প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন বলে বাংলাদেশ দূতাবাস, ব্রাসেলস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

গতকাল ব্রাসেলসে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো: তোফাজ্জেল হোসেন মিয়া -এর নেতৃত্বে বাংলাদেশের পাঁচ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকসমূহে তারা এসব কথা বলেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ প্রতিনিধিদল ইউরোপিয়ান পার্লামেন্টের ভাইস-প্রেসিডেন্ট ও জিএসপি রেগুলেশনের র‍্যাপোর্টিয়ার হেইডি হাউতলা, ইন্টারন্যাশনাল ট্রেড কমিটির (আইএনটিএ) চেয়ার ও ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য বার্ড ল্যানগে এবং আইএনটিএ-এর দক্ষিণ এশিয়া বিষয়ক মনিটরিং গ্রুপ -এর র‍্যাপোর্টিয়ার ও ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য ম্যাক্সিমিলিয়ান ক্রাহ-এর সঙ্গে বৈঠক করেন। ইউরোপিয়ান এক্সটারনাল অ্যাকশন সার্ভিস এর অর্থনৈতিক ও বৈশ্বিক ইস্যুজ বিষয়ক ডেপুটি সেক্রেটারি জেনারেল, হেলেনা কনিগ এবং এশিয়া-প্যাসিফিক বিষয়ক অ্যাকটিং ম্যানেজিং ডিরেক্টর, পাওলা পাম্পালোনির সংগেও বাংলাদেশ প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ যেভাবে ইউরোপিয়ান ইউনিয়নের “এভরিথিং বাট আর্মস” বাণিজ্য সুবিধাকে যথাযথভাবে ব্যবহারের মাধ্যমে অভূতপূর্ব আর্থ-সামাজিক উন্নয়ন অর্জন করেছে এবং লক্ষ লক্ষ মানুষের জীবনমান পরিবর্তন করেছে সে বিষয়টি বাংলাদেশ প্রতিনিধিদল তুলে ধরেন।

বাণিজ্যের বহুমুখীকরণ ছাড়াও, বাংলাদেশ যে এখন সার্কুলার অর্থনীতির মাধ্যমে বৃহত্তর টেকসইতা/স্থায়ীত্ব অর্জন, জীববৈচিত্র্য রক্ষা এবং নবায়নযোগ্য শক্তি ও সবুজ প্রযুক্তির বর্ধিত ব্যবহারের ওপর গুরুত্বারোপ করছে সে বিষয়গুলিও প্রতিনিধিদল তুলে ধরেন। তারা আরো জানান, জলবায়ু পরিবর্তনের ফলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশ তার নিজস্ব জলবায়ু অভিযোজন ও প্রশমন পরিকল্পনাও প্রণয়ন করেছে।

বৈশ্বিক অর্থনীতিতে চলমান বাহ্যিক অস্থিরতা, খাদ্য ও জ্বালানি সংকট এবং আন্তর্জাতিক আর্থিক বাজারে অস্থিরতার কারণে, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের পর আরও ছয় বছরের জন্য ইন্টারন্যাশনাল সাপোর্ট মেজারস (আইএসএম) অব্যাহত রাখার আলোচনায় বিশ্ব বাণিজ্য সংস্থায় দৃঢ় সমর্থন প্রদানের জন্য বাংলাদেশ প্রতিনিধিদল ইউরোপিয়ান ইউনিয়নকে অনুরোধ করেন।

ইউরোপিয়ান ইউনিয়নের আলোচনাধীন নতুন জিএসপিতে বাংলাদেশের বাণিজ্য স্বার্থ, বিশেষ করে পোশাক খাতের সুরক্ষা প্রদানেরও অনুরোধ করেছে বাংলাদেশ। কোম্পানী এবং ব্র্যান্ডগুলোর পক্ষ থেকে ন্যায্য মূল্য নির্ধারণ এবং দায়িত্বশীল ব্যবসায়িক আচরণের উপর গুরুত্বারোপ করে প্রাসঙ্গিক কোম্পানীগুলোর জবাবদিহিতা নিশ্চিতকল্পে কর্পোরেট সাসটেইনেবিলিটি ডিউ ডিলিজেন্সের আওতায় একটি মেকানিজম তৈরির অনুরোধও করা হয়।

মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়া ১০ লাখেরও বেশি রোহিঙ্গাকে পাঁচ বছরেরও বেশি সময় ধরে আশ্রয় প্রদানের ক্ষেত্রে বাংলাদেশের অনন্য মানবিক ভূমিকার জন্য ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশের প্রশংসা করে।

সরকারি ও বেসরকারি খাতের সদস্যদের নিয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ব্রাসেলসে তিন দিনের সফরে রয়েছেন। তার নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান, বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড)-এর সভাপতি নিহাদ কবির এবং বাংলাদেশ এমপ্লোয়ার্স ফেডারেশনের মহাসচিব ও সিইও ফারুক আহমেদ। দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সহ ইউরোপিয়ান ইউনিয়নে বাংলাদেশের মিশন প্রধান মাহবুব হাসান সালেহ্ বৈঠকে অংশ নেন।

ট্যাগ: ইইউইউরোপিয়ান ইউনিয়নইউরোপিয়ান কমিশনউন্নয়নশীলএলডিসিকূটনৈতিক সম্পর্কব্রাসেলসসহযোগিতা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিবন্ধন আটকে যাওয়ায় ৬ নম্বর জার্সি হারালেন গ্যাভি

পরবর্তী

সাংবাদিকদের ভয় দেখাতে প্রথম আলোর বিরুদ্ধে পদক্ষেপ: আরএসএফ

পরবর্তী
প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (বাঁয়ে) ও নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান

সাংবাদিকদের ভয় দেখাতে প্রথম আলোর বিরুদ্ধে পদক্ষেপ: আরএসএফ

এবার আইরিশদের হোয়াইটওয়াশের মঞ্চ সাকিবদের

সর্বশেষ

ছবি: বিএনপি মনোনীত রাজশাহী-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মিজানুর রহমান মিনুর ফেসবুক পোস্ট থেকে সংগৃহীত।

“রাজশাহীতে কোনো সন্ত্রাস কিংবা চাঁদাবাজ থাকতে দেয়া হবে না”

ফেব্রুয়ারি 2, 2026

নির্বাচনকালে যেকোনো অভিযোগের জন্য জরুরি যোগাযোগ নম্বর

ফেব্রুয়ারি 2, 2026

নির্বাচনী আখ্যান বিশ্বব্যাপী গণতান্ত্রিক ধারণা ও জনমত তৈরিতে গুরুত্বপূর্ণ: ইউএনডিপি

ফেব্রুয়ারি 2, 2026

নির্বাচনের সময় মোটরসাইকেল-ট্রাক-পিকআপ চলাচলে নিষেধাজ্ঞা

ফেব্রুয়ারি 2, 2026

ক্ষমতাই তাকে অনুসরণ করে…

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version