চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দফায় দফায় ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
11:41 পূর্বাহ্ন 23, এপ্রিল 2024
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
Advertisements

আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে তাইওয়ান। সোমবার ২২ এপ্রিল স্থানীয় সময় রাত থেকে মঙ্গলবার ২৩ এপ্রিল সকাল পর্যন্ত এসব কম্পন অনুভূত হয়।

এর মধ্যে সবচেয়ে বেশি তীব্র ভূমিকম্পের উৎপত্তি তাইওয়ানের পূর্বাঞ্চলীয় হুয়ালিয়েনে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬ দশমিক ৩ মাত্রা।

কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন জানিয়েছে, সোমবার স্থানীয় সময় বিকেল ৫টা ৮ মিনিটে প্রথম যে ভূমিকম্প আঘাত হানে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫ মাত্রা। রাজধানী তাইপেতেও এ কম্পন অনুভূত হয়।

এরপর দফায় দফায় কম্পন অনুভূত হতে থাকে। বিশেষ করে মঙ্গলবার আঘাত হানা দুটি ভূমিকম্প ছিল তীব্র। রিখটার স্কেলে প্রথমটির তীব্রতা ছিল ৬ দশমিক ০ এবং দ্বিতীয়টির ৬ দশমিক ৩ মাত্রা।

এর আগে গত ৩ এপ্রিল শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে তাইওয়ানের পূর্ব উপকূল। এতে অন্তত ১৭ জন মারা গেছে। অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।

তীব্র এ ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৪। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল হুয়ালিয়েন শহরের ১৮ কিলোমিটার দক্ষিণে। তাইওয়ানে গত ২৫ বছরের মধ্যে এটি ছিল সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

১৯৯৯ সালের সেপ্টেম্বরে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প তাইওয়ানে আঘাত আনে। তাতে প্রায় ২ হাজার ৪০০ মানুষ মারা যায়।

এদিকে নতুন এ ভূমিকম্পের পর ক্ষয়ক্ষতি নিরূপনে ঘটনাস্থলে অগ্নিনির্বাপক দলকে পাঠানো হয়েছে। কেউ হতাহত হয়নি বলে তারা এক বিবৃতিতে জানিয়েছে।

দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত বলে তাইওয়ানে ঘন ঘন ভূমিকম্প আঘাত হানে।

 

ট্যাগ: তাইওয়ানভূমিকম্প
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নারিনের জাতীয় দলে ফেরার ‘দরজা বন্ধ’

পরবর্তী

জলদস্যুদের থেকে মুক্ত জাহাজ আব্দুল্লাহ আমিরাত বন্দরে

পরবর্তী

জলদস্যুদের থেকে মুক্ত জাহাজ আব্দুল্লাহ আমিরাত বন্দরে

তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন, লোডশেডিং না দিতে সরকারের কাছে দাবি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরের পরে বইমেলা আয়োজনসহ ৪ দফা দাবি প্রকাশকদের

ফেব্রুয়ারি 2, 2026

কিংবদন্তি গোলরক্ষক রণজিৎ দাস মারা গেছেন

ফেব্রুয়ারি 2, 2026

এলপিজি গ্যাসের দাম আবারও বাড়লো, সন্ধ্যায় কার্যকর

ফেব্রুয়ারি 2, 2026

সারা দেশে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা

ফেব্রুয়ারি 2, 2026

বইমেলা পিছিয়ে দেওয়ার দাবিতে প্রকাশকদের সংবাদ সম্মেলন

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version