চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন জরুরি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
3:53 অপরাহ্ন 18, মে 2025
স্বাস্থ্য
A A
Advertisements

বাংলাদেশে উচ্চ রক্তচাপ ঝুঁকি এবং উচ্চ রক্তচাপজনীত মৃত্যু ক্রমবর্ধমান হারে বাড়ছে। সরকার ইতোমধ্যে কমিউনিটি ক্লিনিক থেকে উচ্চ রক্তচাপের ওষুধ প্রদানের প্রক্রিয়া শুরু করেছে। তবে টেকসই অর্থায়নের অভাবে দেশব্যাপী নিরবিচ্ছিন্ন ওষুধ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। এই সংকট মোকাবেলায় প্রতি বছর বাজেটে বরাদ্দ বাড়ানো অত্যন্ত জরুরি।

শনিবার (১৭ মে) বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষ্যে রাজধানীর বিএমএ ভবনে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) আয়োজিত ‘উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে অগ্রাধিকার: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক এক আলোচনা সভায় এসব তথ্য ও সুপারিশ তুলে ধরেন বিশেষজ্ঞরা। এই আয়োজনে সহযোগিতা করেছে গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই)। এবছর বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসের প্রতিপাদ্য “সঠিকভাবে রক্তচাপ মাপুন, নিয়ন্ত্রণে রাখুন এবং দীর্ঘজীবী হোন”।

আলোচনা সভায় জানানো হয়, বাংলাদেশে উচ্চ রক্তচাপে ভুগছে প্রতি চারজন প্রাপ্তবয়স্কের মধ্যে একজন। বাংলাদেশে মোট মৃত্যুর ৭১ শতাংশের জন্য দায়ি হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সার, কিডনি রোগ, শ্বাসতন্ত্রের রোগ ও ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগ, যার অন্যতম কারণ উচ্চ রক্তচাপ। তবে এই পরিস্থিতি মোকাবেলার জন্য অর্থ বরাদ্দের পরিমাণ মোট স্বাস্থ্য বাজেটের মাত্র ৪ দশমিক ২ শতাংশ যা খুবই অপ্রতুল।

এ বিষয়ে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ খোরশেদ আলম বলেন, “উচ্চ রক্তচাপসহ বিভিন্ন অসংক্রামক রোগের প্রকোপ কমাতে স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রান্তিক জনগোষ্ঠী কেন্দ্রিক করার কোন বিকল্প নেই।”

স্বাস্থ্য অর্থনীতি ইউনিট এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মোঃ এনামুল হক বলেন, “উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বাজেট বৃদ্ধির পাশাপাশি বরাদ্দকৃত বাজেট সঠিকভাবে কাজে লাগাতে হবে। একইসাথে প্রতিরোধ ও সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণ করতে হবে।”

স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব (বিশ্বস্বাস্থ্য অধিশাখা) মোঃ মামুনুর রশীদ বলেন, “সকল স্বাস্থ্যসেবা কেন্দ্রে অত্যাবশ্যকীয় ওষুধের প্রাপ্যতা নিশ্চিতকরণে কাজ করছে স্বাস্থ্য মন্ত্রণালয়।”

স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক ডা. লিয়াকত আলী বলেন, “স্বাস্থ্যখাত সংস্কার কমিশন আইনগতভাবে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানের পাশাপাশি এসেনসিয়াল ড্রাগস্ কোম্পানী লিমিটেড এর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে ওষুধের সহজলভ্যতা নিশ্চিতকরণের সুপারিশ করেছে।”

চ্যানেল আইএর সিনিয়র নিউজ এডিটর মীর মাশরুর জামান রনির সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) এর প্রোগ্রাম ম্যানেজার ডা. গীতা রানী দেবী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইন্সটিটিউটের অধ্যাপক ড. সৈয়দ আব্দুল হামিদ, পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর প্রেসিডেন্ট-ইলেক্ট ডা. আবু জামিল ফয়সাল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিভেনটিভ এ্যান্ড সোশাল মেডিসিন অনুষদের ডিন ও পাবলিক হেলথ এ্যান্ড ইনফরমেটিকস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ আতিকুল হক, ব্র্যাক জেমস পি গ্রান্টস স্কুল অব পাবলিক হেলথ এর অধ্যাপক ডা. মলয় কান্তি মৃধা, এনটিভির হেড অফ নিউজ জহিরুল আলম, এবং প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের। অনুষ্ঠানে মূল উপস্থাপনা তুলে ধরেন, প্রজ্ঞার সমন্বয়ক সাদিয়া গালিবা প্রভা। সভাপতিত্ব করেন, জিএইচএআই বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মাদ রূহুল কুদ্দুস।

ট্যাগ: উচ্চ রক্তচাপটেকসই অর্থায়ন জরুরিনিয়ন্ত্রণবিশ্ব উচ্চ রক্তচাপ দিবস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের জামায়াতের সম্ভাব্য প্রার্থী আতাউর রহমান

পরবর্তী

চিন্ময় কৃষ্ণকে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন চট্টগ্রামের আদালত

পরবর্তী

চিন্ময় কৃষ্ণকে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন চট্টগ্রামের আদালত

চ্যানেল আইতে নতুন টেলিভিশন শো ‘ভিন্ন ভাবনা’

সর্বশেষ

সাকিবের ব্যপারে ‘নমনীয়’ আচরণ করবে বিএনপি

ফেব্রুয়ারি 1, 2026

দুয়ো নয়, সমর্থকদের পাশে চান রিয়াল কোচ

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: কিশোরগঞ্জ প্রতিনিধি

নেশার টাকার জন্য বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলে জমি সংক্রান্ত বিরোধে নিহত ১

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

ডিএনসিসির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version