চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুমাইয়াকে সমর্থন করে মাসুরার পোস্ট, যা বলছেন তারকা ডিফেন্ডার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
9:10 অপরাহ্ন 04, ফেব্রুয়ারি 2025
ফুটবল, স্পোর্টস
A A
Advertisements

মৃত্যু ও ধর্ষণের হুমকি পাওয়ার কথা টেনে মঙ্গলবার বিকেলে সংগ্রামের কথা তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন মেয়েদের জাতীয় দল ফরোয়ার্ড মাতসুশিয়া সুমাইয়া। তাকে সমর্থন জানিয়ে ভেরিফায়েড পেজে পোস্ট করেছেন ডিফেন্ডার মাসুরা পারভীন। লিখেছেন, মানসিক স্বাস্থ্যের যত্ন নেয়ার কথা।

মাসুরার পোস্টটি ছিল- ‘আমি তোমার সাথে একমত সুমাইয়া। আমারও একই অনুভূতি এখন। বাংলাদেশে কেউ আসলে আমাদের বা আমাদের মানসিক স্বাস্থ্যের যত্ন নেয় না। তাদের শুধু দরকার ট্রফি এবং কৃতিত্ব এবং আর কিছুই না। কোনো অভিযোগ নেই, কোনো সমস্যা নেই, কোনো তর্ক করব না, কোন আলোচনাও নেই। আমাদের সমস্যা তাদের কাছে মূল্যহীন বা কোনো কার্যকরীতা নেই তাদের কাছে।’

এর আগে মানসিক দুর্দাশার কথা লিখেছিলেন জাপানি বংশোদ্ভূত ফুটবলার সুমাইয়া। তার বক্তব্য ছিল-

‘আসসালামু আলাইকুম। আমার নাম মাতসুশিমা সুমাইয়া। আমি বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের একজন খেলোয়াড়। ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট হিসেবে ইন্টার স্কুলে খেলা থেকে শুরু করে মালদ্বীপ লিগ কাপ জয় এবং ২০২৪ সালে বাংলাদেশের হয়ে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের যাত্রা আমার কাছে অম্ল-মধুর ছিল।’

‘যখন আমি এ পথ বেছে নিয়েছি, আমার স্বপ্ন ছিল তরুণ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা, যাদের বাবা-মা চান তারা শুধুমাত্র পড়াশোনায় মনোনিবেশ করুক। আমি দেখাতে চেয়েছিলাম যে, আবেগ এবং সংকল্প যেকোনো বাধা ভেঙে দিতে পারে। কিন্তু আজ, আমি এখানে আফসোস নিয়ে বসে আছি- আমার শিক্ষা, পরিবার, ঈদ সবকিছু এমন একটি দেশের সেবা করার জন্য উৎসর্গ করেছি যারা আমাদের সংগ্রামের প্রশংসা করতে জানে না।’

‘আমি আমার বাবা-মায়ের সাথে ফুটবল খেলার জন্য লড়াই করেছি এই বিশ্বাসে যে, দেশ একদিন আমার পাশে দাঁড়াবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। কেউ একজন ক্রীড়াবিদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে সত্যিই চিন্তা করে না। আমরা যে পরিস্থিতির মধ্য দিয়ে গেছি সে সম্পর্কে আমার এবং সতীর্থদের জন্য ইংরেজিতে একটি চিঠি লেখার ন্যূনতম ক্ষমতা আমার আছে।’

‘গত কয়েকদিন ধরে আমি অগণিত মৃত্যু এবং ধর্ষণের হুমকি পেয়েছি- এমন শব্দ যা আমাকে এমনভাবে ভেঙে দিয়েছে যা আমি কল্পনাও করিনি। আমি জানি না এই ট্রমা থেকে বেরিয়ে আসতে আমার কতদিন লাগবে। তবে আমি জানি যে কেবল তাদের স্বপ্ন পূরণের জন্য কাউকেই এমন অবস্থার মধ্য দিয়ে যেতে না হয়।’

ট্যাগ: বাফুফেবাংলাদেশমাসুরালিড স্পোর্টসসুমাইয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেসির সাথে সম্পর্ক ভালো বলছেন রোনালদো

পরবর্তী

বার্সার ন্যু ক্যাম্পে খেলতে ভালোবাসেন রোনালদো

পরবর্তী

বার্সার ন্যু ক্যাম্পে খেলতে ভালোবাসেন রোনালদো

‘বিদেশি শক্তিতে’ এগিয়ে খুলনা, দেশিতে ভরসা চিটাগংয়ের

সর্বশেষ

১ হাজার ৮০০ ওমরা ট্রাভেল এজেন্সির সাথে চুক্তি স্থগিত করল সৌদি আরব

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: বিএনপি মনোনীত রাজশাহী-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মিজানুর রহমান মিনুর ফেসবুক পোস্ট থেকে সংগৃহীত।

“রাজশাহীতে কোনো সন্ত্রাস কিংবা চাঁদাবাজ থাকতে দেয়া হবে না”

ফেব্রুয়ারি 2, 2026

নির্বাচনকালে যেকোনো অভিযোগের জন্য জরুরি যোগাযোগ নম্বর

ফেব্রুয়ারি 2, 2026

নির্বাচনী আখ্যান বিশ্বব্যাপী গণতান্ত্রিক ধারণা ও জনমত তৈরিতে গুরুত্বপূর্ণ: ইউএনডিপি

ফেব্রুয়ারি 2, 2026

নির্বাচনের সময় মোটরসাইকেল-ট্রাক-পিকআপ চলাচলে নিষেধাজ্ঞা

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version