চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের হয়ে খেলতে চাওয়া ‘জাপানি কন্যা’ বাফুফের ক্যাম্পে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
6:20 অপরাহ্ন 24, জানুয়ারি 2023
ফুটবল, স্পোর্টস
A A
Advertisements

বাবা মাসুদুর রহমান বাংলাদেশি, মা মাতসুশিমা তমোমি জাপানি। তাদের কন্যা ২১ বর্ষী মাতসুশিমা সুমাইয়ার জন্ম জাপানে। লাল-সবুজ জার্সি গায়ে জড়ানোর লক্ষ্যে বসুন্ধরা কিংসে যোগ দিয়েছিলেন এ মিডফিল্ডার। শেষ খবর, বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছাপূরণের পথে একধাপ এগিয়ে গেছেন সুমাইয়া। বাফুফে তাকে ক্যাম্পে ডেকে নিয়েছে।

বাফুফে ভবনে সারাবছর চলে নারী ফুটবলারদের আবাসিক ক্যাম্প। সেখানে এখন ৬৮ জন ফুটবলার রয়েছেন। যার মধ্যে চারজন প্রথমবার ডাক পেয়েছেন। সুমাইয়া’সহ ডাক পাওয়া নতুনরা হলেন- জামালপুর কাচারীপাড়া একাদশের আফরোজা খাতুন, নাসরিন স্পোর্টস ক্লাবের আইরিন আক্তার ও ব্রাহ্মণবাড়িয়া এফসির সাগরিকা।

গত বছরের অক্টোবর-নভেম্বরে মালদ্বীপে মেয়েদের ঘরোয়া ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় দিবেহি সিফাইং। দলটিতে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুনের সঙ্গে খেলেছিলেন সুমাইয়া। আসরের এক ম্যাচে ক্লাব এমওয়াইএসর বিপক্ষে ‘জাপানি কন্যা’ করেছিলেন ৬ গোল।

ফেব্রুয়ারির ১৩ থেকে ২৫ তারিখের মধ্যে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। ম্যাচগুলো বিদেশের মাটিতে খেলবেন সাবিনা-মারিয়ারা। তাদের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার দৌড়ে সুমাইয়া সুযোগ পেতে পারেন।

২০২৪ প্যারিস অলিম্পিকে মেয়েদের ফুটবলে এশিয়া অঞ্চলের বাছাইপর্বে বি গ্রুপে পড়া বাঘিনীদের প্রতিপক্ষ মিয়ানমার, ইরান ও মালদ্বীপ। খেলাগুলো ৩ এপ্রিল শুরু হয়ে ১১ এপ্রিল শেষ হবে। সেখানেও মিলতে পারে সুমাইয়ার সুযোগ।

মেয়েদের জাতীয় দলের কোচ গোলাম রব্বানি ছোটন অবশ্য তাকে নিয়ে বিশেষভাবে কিছু বলছেন না। চ্যানেল আই অনলাইনকে কেবল বললেন, ‘দুইদিন হল ক্যাম্পে এসেছে, ট্রেনিং করছে। আমরা তাকে দেখছি। সম্ভাবনাময় বলেই এসেছে। যারা ক্যাম্পে আছে সবাই সম্ভাবনাময়। তার সঙ্গে আরও তিনজন নতুন এসেছে। তাদেরও ভালো করার সম্ভাবনা আছে।’

‘মাত্র দুইদিন হয়েছে সুমাইয়া এসেছে। ক্যাম্পে সে কতটুকু মানিয়ে নিতে পারে, কতটা কি করতে পারে, এটা আরও কয়েকদিন গেলে বোঝা যাবে।’

ট্যাগ: নারী ফুটবল দলফুটবলবসুন্ধরা কিংসবাফুফেলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মায়ের কাছ থেকে সন্তান নিপাহ ভাইরাসের এন্টিবডি পায়: আইসিডিডিআরবি

পরবর্তী

কুবির আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আইন বিভাগ

পরবর্তী

কুবির আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আইন বিভাগ

রোহিঙ্গা ক্যাম্প ঘুরে বিশ্বব্যাংকের এমডির সন্তোষ প্রকাশ

সর্বশেষ

১ হাজার ৮০০ ওমরা ট্রাভেল এজেন্সির সাথে চুক্তি স্থগিত করল সৌদি আরব

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: বিএনপি মনোনীত রাজশাহী-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মিজানুর রহমান মিনুর ফেসবুক পোস্ট থেকে সংগৃহীত।

“রাজশাহীতে কোনো সন্ত্রাস কিংবা চাঁদাবাজ থাকতে দেয়া হবে না”

ফেব্রুয়ারি 2, 2026

নির্বাচনকালে যেকোনো অভিযোগের জন্য জরুরি যোগাযোগ নম্বর

ফেব্রুয়ারি 2, 2026

নির্বাচনী আখ্যান বিশ্বব্যাপী গণতান্ত্রিক ধারণা ও জনমত তৈরিতে গুরুত্বপূর্ণ: ইউএনডিপি

ফেব্রুয়ারি 2, 2026

নির্বাচনের সময় মোটরসাইকেল-ট্রাক-পিকআপ চলাচলে নিষেধাজ্ঞা

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version