চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক ফুটবলে অবসরের কথা জানিয়ে দিলেন সুয়ারেজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
11:46 পূর্বাহ্ন 03, সেপ্টেম্বর 2024
ফুটবল, স্পোর্টস
A A
Advertisements

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন উরুগুয়ে তারকা লুইস সুয়ারেজ। শনিবার প্যারাগুয়ের সঙ্গে নিজের শেষ ম্যাচ খেলতে নামবেন ৩৭ বর্ষী ফরোয়ার্ড।

সংবাদ সম্মেলনে আবেগ জড়িত কণ্ঠে সুয়ারেজ বলেছেন, ‘আসলে একজনের জন্য এরচেয়ে বেশি গর্বের কিছু নেই যে, কখন অবসর নিতে হবে সেটা জানা। আমি ভাগ্যবান এবং আত্মবিশ্বাসী যে, আমি জাতীয় দল থেকে সরে দাঁড়াচ্ছি।’

‘আমার বয়স এখন ৩৭। জানি পরবর্তী বিশ্বকাপ ধরা আমার জন্য অনেক কঠিন। তবে আমার ভালো লাগার বিষয় হল, আমি চোট কিংবা অন্যকোনো সমস্যায় অবসরে যাচ্ছি না।’

১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে উরুগুয়ের শীর্ষ গোলদাতা হয়ে বিদায় নিচ্ছেন সুয়ারেজ। এপর্যন্ত ১৪২ ম্যাচে তার গোল ৬৯টি।

ক্লাব ফুটবলে স্প্যানিশ লা লিগার ক্লাব বার্সেলোনাতে লিওনেল মেসি ও নেইমার জুনিয়রের সঙ্গে জুটি গড়ে খেলেছেন বহুদিন। তার আগে ছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলে। বর্তমানে মেসির সঙ্গে যুক্তরাষ্ট্রের মেজর সকারের ক্লাব ইন্টার মিয়ামির আছেন উরুগুয়ের হয়ে চার বিশ্বকাপে অংশ নেয়া তারকা।

ট্যাগ: উরুগুয়েবার্সেলোনামিয়ামিমেসিলিড স্পোর্টসসুয়ারেজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফ্লপ মাস্টার থেকে মহানায়ক

পরবর্তী

জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

পরবর্তী

জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

পাঁচ মামলায় খালাস পেলেন খালেদা জিয়া

সর্বশেষ

স্ট্যামফোর্ডে ‘বাংলা টেলিভিশনের ৫০ বছর’ নিয়ে পাঠ আলোচনা

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

আমি কখনও যাইনি এপস্টেইন দ্বীপ: ডোনাল্ড ট্রাম্প

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

পবিত্র শবে বরাত উপলক্ষে তারেক রহমানের বাণী

ফেব্রুয়ারি 2, 2026
ফয়সাল ইসলাম এফসিএ, আর্থিক খাতের বিশ্লেষক

ধনীদের বাড়তি কর: সারচার্জ বা সম্পদ কর সম্পর্কে জানুন সব খুঁটিনাটি

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

আর্মড ফোর্সেস ওয়ার কোর্স উইং-এর নবনির্মিত ক্যাম্পাস উদ্বোধন

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version