চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্ষকদের শাস্তির দাবিতে শিক্ষার্থীদের ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ

আল-মামুন আশিকআল-মামুন আশিক
2:11 অপরাহ্ন 09, মার্চ 2025
- টপ লিড নিউজ, জনপদ, রাজশাহী, শিক্ষা
A A
Advertisements

দেশব্যাপী চলমান ধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং ধর্ষকদের কঠোর শাস্তির দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

আজ রোববার (৯ মার্চ) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে অবস্থান নেন তারা।

এর আগে বেলা সাড়ে ১১ টায় বিভিন্ন বিভাগ ও হল থেকে প্যারিস রোডে জড়ো হতে শুরু করেন। পরে বেলা সাড়ে ১২ টার দিকে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত ও বিচার বিভাগে আলাদা ট্রাইবুনাল গঠনের দাবি জানিয়ে কর্মসূচি প্রত্যাহার করে।

এসময় তারা ‘অ্যাকশন টু ডু ডাইরেক্ট অ্যাকশান’, ‘আমার বোনের কান্না আর নয় কান্না’, ‘একটা একটা ধর্ষক ধর ধরে ধরে জবাই কর’, ‘ইউ ওয়ান্ট যাস্টিস নো মোর রেপিস্ট’, ‘খুনি কেনো বাহিরে ইনটেরিম জবাব চাই’, ‘রাবির অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশান’, ‘আমার বোনের কান্না আর না আর না’, ‘আমার মায়ের কান্না আর না আর না’, ‘তুমি কে আমি কে আছিয়া আছিয়া’ প্রভৃতি স্লোগান দেন।

কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, সারাদেশে চলমান ধর্ষণের কোনো উল্লেখযোগ্য বিচার করতে না পারেন শেখ হাসিনার অবস্থাটা মনে করিয়ে দিতে চাই। আমাদের যেন আবার ১ দফা নিয়ে নামতে না হয়। আছিয়ার ধর্ষণের দোষ ইনটেরিম এড়াতে পারবে না। রাজশাহীতে যদি কোনো ধর্ষণের ঘটনা ঘটে তাহলে রাজশাহী প্রশাসন ও দায় এড়াতে পারবে না। যত দ্রুত সম্ভব ট্রাইব্যুনাল গঠন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। শুধু আছিয়া না এতদিন যত ধর্ষণের ঘটনা ঘটছে সব ঘটনার বিচার করতে হবে। আমাদের বোনদের নিরাপত্তা অবশ্যই নিশ্চিত করতে হবে।

আরেক সমন্বয়ক মেহেদী সজীব বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে আজকে বিক্ষোভ মিছিলে যোগ দিয়েছে। আমরা আজকের কর্মসূচি থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই অবিলম্বে ধর্ষকদের বিচার নিশ্চিত করার জন্য পৃথক ট্রাইবুনাল গঠণ করতে হবে।

দেশের বিভিন্ন জায়গায় যে ধর্ষণের ঘটনাগুলো ঘটছে সেগুলো বন্ধ করতে না পারলে অন্তর্বর্তীকালীন সরকার দেশের শাসনকার্য পরিচালনার অধিকার রাখে না। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আপনি যে চেয়ার পেয়েছেন সেটার মূল্যায়ন করতে না পারলে অবিলম্বে চেয়ার ছেড়ে দিন। এই দেশের ছাত্র জনতা স্বৈরাচার হাসিনাকে সরাতে পারলে ধর্ষকদেরও এই বাংলার মাটি থেকে বিতাড়িত করার ক্ষমতা রাখে। আজকে শিক্ষার্থীদের জনসমুদ্র আরেকটি জুলাইয়ের ইঙ্গিত করে। দাবি আদায় শেষ না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছেড়ে যাচ্ছি না।

সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী রিফাত হোসাইন বলেন, দেশে এসব কি শুরু হয়েছে? সরকারের কাজ কি? এত এত ধর্ষণের ঘটনা ঘটছে কোনো বিচার নেই কিছু নেই। তারা কি সবাই ঘুমাচ্ছে? সব ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যত দ্রুত সম্ভব ট্রাইব্যুনাল গঠন করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। কোনো ধর্ষক যেন ছাড় না পায়। সবাইকে আইনের আওতায় এনে বিচার করতে হবে।

এসময় বিভিন্ন বিভাগ ও ইন্সটিটিউটের সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ট্যাগ: ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধদেশব্যাপী ধর্ষণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সরাসরি চ্যাম্পিয়ন্স ট্রফি: এক যুগ পর চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ভারতের

পরবর্তী

৬ দাবি নিয়ে ধর্ষণের বিরুদ্ধে বুয়েট শিক্ষার্থীদের মানববন্ধন

পরবর্তী

৬ দাবি নিয়ে ধর্ষণের বিরুদ্ধে বুয়েট শিক্ষার্থীদের মানববন্ধন

ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ ইবি শিক্ষার্থীদের

সর্বশেষ

বিসিবিতে গণমাধ্যমের উপর বিধিনিষেধকে ‘অনভিজ্ঞতা’ বললেন আমিনুল

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

জানা গেল বাংলাদেশসহ মধ্যপ্রাচ্যে কখন শুরু হচ্ছে রমজান

ফেব্রুয়ারি 1, 2026

কিউবা কি পারবে টিকে থাকতে?

ফেব্রুয়ারি 1, 2026

জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন

ফেব্রুয়ারি 1, 2026

প্রতিশ্রুতির বার্তা নিয়ে প্রচারণায় অংশ নিচ্ছেন প্রার্থীরা

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version